ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র ‘খুব ভালো অবস্থানে’ রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তিনি বলেছেন, ইরান যদি ‘দুর্ব্যবহার’ বা ‘খারাপ কিছু’ করে, তাহলে আবারও হামলা চালানোর সম্ভাবনা রয়েছে।

2026-05-03T14:39:44+00:00
2026-05-03T14:39:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরান ‘দুর্ব্যবহার’ করলে ফের হামলা: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ২:৩৯ পিএম   (ভিজিট : ৯৫)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
X

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানে আবারো হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন, ইরান যদি ‘দুর্ব্যবহার’ বা ‘খারাপ কিছু’ করে, তাহলে আবারও হামলা চালানোর সম্ভাবনা রয়েছে।

স্থানীয় সময় শনিবার (২ মে) ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘এটা ঘটতে পারে, এমন সম্ভাবনা আছে। তবে এখন দেখা যাক কী হয়।'

তিনি দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র ‘খুব ভালো অবস্থানে’ রয়েছে এবং তেহরান এখন চুক্তি করতে চায়, কারণ দেশটি ‘বিধ্বস্ত’ হয়ে গেছে।

ট্রাম্প আরও বলেন, ইরানের নেতৃত্ব নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে। তার ভাষ্য,‘তারা বুঝতেই পারছে না তাদের নেতা কে। তারা জানেই না তাদের নেতা কে।'

ইরানের পাঠানো প্রস্তাবিত ১৪ দফা পরিকল্পনার প্রসঙ্গে তিনি জানান, তিনি তা পর্যালোচনা করছেন। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ইরান একটি নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে কূটনৈতিক সমাধান ও উত্তেজনা কমানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে ট্রাম্প ওই প্রস্তাব নিয়ে এখনো সংশয় প্রকাশ করছেন।




  বিষয়:   ইরান  যুদ্ধ  যুক্তরাষ্ট্র  অবস্থান 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy