প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ২:৪৩ পিএম (ভিজিট : ৯৪)

X
সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠিত: সভাপতি রুবেল, সম্পাদক তারেক
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত "সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন" এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
রবিবার (৩ মে) সকালে উপজেলার কেরানীহাট সিটি সেন্টারে অবস্থিত সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।
এতে গ্লোবাল টিভি ও আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মিজানুর রহমান রুবেলকে সভাপতি এবং মানবজমিন প্রতিনিধি তারেকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এ ছাড়াও কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম (দিনকাল), সহ সভাপতি সৈয়দ জুনাঈদ মো. হাবিবউল্লাহ (ইনকিলাব), যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোছাইন (ইনফো বাংলা), সাংগঠনিক সম্পাদক মো. সাইফুদ্দিন (বাংলা টিভি ও বাংলাদেশ বুলেটিন), অর্থ সম্পাদক জিয়াবুল হক (জনকণ্ঠ), প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মারুফ (বিজয় টিভি ও ভোরের ডাক) ও দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন (কালবেলা ও শাহ আমানত)।
এ ছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন- আরিফুর রহমান আফজালী (দেশের কণ্ঠ), ইকবাল মুন্না (দেশ রুপান্তর ও পূর্বকোণ), আবুল কালাম আজাদ (মোহনা টিভি),
সারওয়ার কামাল (সি প্লাস টিভি), মো. আরিফুল ইসলাম (খবরের কাগজ ও দ্য ডেইলি ক্যাম্পাস) ও রনি কান্তি দেব (চ্যানেল এস)।
সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ২ বছরের জন্য এই কমিটি ঘোষনা করা হয়। এ সময় সাতকানিয়ায় বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ সাংবাদিকতা প্রসারে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সংগঠনের সদস্যরা।
প্রসঙ্গত, চলতি বছরের (১ মার্চ) সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের র ৯০ দিন মেয়াদী আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নিয়মানুসারে নির্ধারিত সময়ের মধ্যে রবিবার (৩ মে) পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।