আখাউড়ায় সাংবাদিক কল্যাণ সোসাইটির পক্ষথেকে সাদ্দাম হোসেনকে সংবর্ধনা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

গণমাধ্যম

স্যাটেলাইট টেলিভিশন আরটিভির দ্বিতীয়বারের মতো সেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রতিশ্রুতিশীল ও মেধাবী সাংবাদিক মো. সাদ্দাম

2026-05-03T15:13:46+00:00
2026-05-03T15:13:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় সাংবাদিক কল্যাণ সোসাইটির পক্ষথেকে সাদ্দাম হোসেনকে সংবর্ধনা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৩:১৩ পিএম   (ভিজিট : ৩২২)
আখাউড়ায় সাংবাদিক কল্যাণ সোসাইটির পক্ষথেকে সাদ্দাম হোসেনকে সংবর্ধনা
X

আখাউড়ায় সাংবাদিক কল্যাণ সোসাইটির পক্ষথেকে সাদ্দাম হোসেনকে সংবর্ধনা

স্যাটেলাইট টেলিভিশন আরটিভির দ্বিতীয়বারের মতো সেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রতিশ্রুতিশীল ও মেধাবী সাংবাদিক মো. সাদ্দাম হোসেনকে সাংবাদিক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২ মে ২০২৬) সন্ধ্যায় পৌর শহর কলেজপাড়া বাঁধন কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা প্রদান করা হয়।

আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন।

সাংবাদিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক তাজবীর আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আখাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দুলাল ঘোষ, সহ-সভাপতি কাজী হান্নান খাদেম,আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম,আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি,টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবির, দৈনিক দেশ রূপান্তরের বিজয়নগর প্রতিনিধি এস এম টিপু,আখাউড়া প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি অমিত হাসান অপু,বৈশাখী টিভির প্রতিনিধি মেহেদী রহমান মোল্লা,তোফাজ্জল হোসেনে কেন্টন ও বাঁধন কমিউনিটি সেন্টারের প্রোপাইটর মাসুকুর রহমান মাসুক প্রমুখ।

বক্তারা সাদ্দাম হোসেনের পেশাগত সাফল্যের প্রশংসা করে তার ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করেন।






Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy