​ঈশ্বরদী প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

গণমাধ্যম

পাবনার ঈশ্বরদীতে ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব

2026-05-04T12:15:13+00:00
2026-05-04T12:23:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
​ঈশ্বরদী প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১২:১৫ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ১২:২৩ পিএম  (ভিজিট : ১২৯)
​ঈশ্বরদী প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
X

​ঈশ্বরদী প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদীতে ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (৩ মে) সন্ধ্যা ৭টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আহম্মেদ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান।

​সভায় বক্তারা বলেন, একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। গণমাধ্যমের কণ্ঠরোধ করে কখনোই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং নির্ভীকভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। 

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা যখন তথ্য প্রকাশে বাধাগ্রস্ত হন, তখন মূলত গণতন্ত্রই বাধাগ্রস্ত হয়। তাই সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ​আব্দুল মান্নান টিপু, আহ্বায়ক ঈশ্বরদী প্রেসক্লাব ও সম্পাদক, সাপ্তাহিক সমকোণ, সাবেক সভাপতি ​মোস্তাক আহম্মেদ কিরন, ​মাহাবুবুল হক দুদু, দৈনিক আজকের পত্রিকা, ​ওয়াহিদুজ্জামান টিপু, সম্পাদক, দৈনিক বীর বাংলা, ​এসএম ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, ঈশ্বরদী প্রেসক্লাব, ​সেলিম সরদার, ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, দৈনিক সমকাল, ​ওয়াহিদুজ্জামান সেন্টু, ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, দৈনিক আমাদের সময়, ​মো. জাহাঙ্গীর আলম, সম্পাদক, সাপ্তাহিক জনদৃষ্টি, ​শহিদুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, দৈনিক নয়া দিগন্ত, ​মুহিদুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, দৈনিক দেশ রূপান্তর, ​শেখ মেহেদী হাসান, ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ, ​খালেদ মাহমুদুল সুজন, দৈনিক বাংলাদেশ বুলেটিন, ​হাসান ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি, আয়না টেলিভিশন ও ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, দৈনিক এদিন, ​ফজলে রাব্বি (মানিক), ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, দৈনিক আলোকিত সকাল, ​মাহফুজুর রহমান, ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, দৈনিক সংবাদ দিগন্ত, ​জিল্লুর রহমান জীবন, যুগ্ম সম্পাদক, সাপ্তাহিক প্রথম সকাল, ​আসাদুজ্জামান শিহাব, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক বীর বাংলা।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy