ইলায়াথ্যালাপ্যাথি বা থ্যালাপ্যাথি নামেও পরিচিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। পেশাগতভাবে বিজয় নামে পরিচিত। একজন ভারতীয় অভিনেতা এবং গায়ক। ইলায়াথ্যালাপ্যাথি বা থ্যালাপ্যাথি নামেও পরিচিত তিনি।

2026-05-04T14:59:17+00:00
2026-05-04T14:59:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচন ও প্রেম— যেন একসঙ্গে দুই বিজয়ের পথে জোসেফ বিজয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ২:৫৯ পিএম   (ভিজিট : ২৬৫)
বিজয় থালাপতি ও তৃষা কৃষ্ণন
X

বিজয় থালাপতি ও তৃষা কৃষ্ণন

নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। পেশাগতভাবে বিজয় নামে পরিচিত। একজন ভারতীয় অভিনেতা এবং গায়ক। ইলায়াথ্যালাপ্যাথি বা থ্যালাপ্যাথি নামেও পরিচিত তিনি। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন বিজয় এবং সাতবার ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় স্থান পাওয়া অভিনেতা। তবে এসব পরিচয়কে ছাপিয়ে তিনি এখন পুরোদস্তুর রাজনীতিবিদ।

আজ ৪ মে যখন ভোট গণনা মাঝপথে, তখনই ১০৮টি আসনে এগিয়ে তাঁর সদ্যগঠিত দল টিভিকে। প্রথম থেকেই সরকার গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন বিজয়। এদিকে গত কয়েক মাস ধরে থলপতি বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সম্পর্ক নিয়ে জোর আলোচনা চলছিল। আজ গণনার দিনই জন্মদিন তাঁর আলোচিত প্রেমিকা তৃষার। ৪৩-এ পা দিলেন তিনি। শোনা যাচ্ছে, জন্মদিনের সকালে তিরুপতির মন্দিরে গেলেন তৃষা। অনুরাগীদের ধারণা, বিজয়ের জন্য প্রার্থনা করতেই তিরুপতি গিয়েছেন তিনি।

৪ তারিখ কোনও ধরনের কোন আগাম বার্তা না দিয়েই তিরুপতির মন্দিরে যান তৃষা। ইতিমধ্যেই সমাজমাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়েছে। তৃষার পুজো দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তরা বলছে, তৃষা হয়তো বিজয়ের জয়ের ব্যাপারে প্রার্থনা করতেই গিয়েছেন। সকাল থেকে গণনা যে দিকে এগোচ্ছে তাতে আপাতত ইঙ্গিত, তার তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দল ডিএমকে-কে ছাপিয়ে অনেকটাই এগিয়ে। এই পরিস্থিতিতে বিজয় দলীয় প্রার্থীদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফল বেরনোর পরে কোথাও যাওয়া যাবে না। ইতিমধ্যেই রাজনৈতিক অন্তর্ঘাত এড়াতে টিভিকে-র সম্ভাব্য জয়ী প্রার্থীদের নির্দিষ্ট জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সোমবার সকালে ইভিএম খোলার পর থেকেই বহু কেন্দ্রে দাপট দেখাতে শুরু করে টিভিকে। বহু জায়গায় ডিএমকে ও এআইএডিএমকে-কে পিছনে ফেলে চমক দেখিয়েছে বিজয়ের দল। এমন প্রবণতা বজায় থাকলে তামিলনাড়ুর রাজনীতিতে থলপতি বড়সড় বদল ঘটাতে পারেন বলেই মনে করা হচ্ছে। টিভিকে নেতা ফেলিক্স জেরাল্ড জানান, কারও সমর্থন ছাড়াই বিজয় তামিলনাড়ুতে সরকার গড়ার বিষয়ে নিশ্চিত। তাঁর দাবি, তামিলনাড়ুর মানুষ পরিবর্তনের পক্ষে।

অন্য দিকে, কোলাথুর আসনে পর পর তিন রাউন্ডে পিছিয়ে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও। এগিয়ে গিয়েছেন টিভিকে-র ভিএস বাবু। ২০১১, ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জিতেছিলেন স্ট্যালিন। প্রসঙ্গত, তামিলনাড়ুতে মোট আসন ২৩৪। সরকারে দরকার ১১৮ আসন।

তথ্যমতে, বিজয় ১৯৭৪ সালে ২২শে জুন মাদ্রাজে (এখন চেন্নাই) জন্মগ্রহণ করেন। তার বাবা এস এ চন্দ্রশেখর একজন তামিল চলচ্চিত্র পরিচালক এবং তার মা শোভা চন্দ্রশেখর একজন প্লেব্যাক গায়ক এবং কর্ণাটিক কণ্ঠশিল্পী। তার বাবা খ্রিস্টান ভেল্লালার বংশোদ্ভূত এবং তার মা একজন হিন্দু। বিজয়ের একটি বোন ছিল বিদ্যা, যিনি মাত্র দুই বছর বয়সে মারা যান। প্রাথমিকভাবে কোডাম্বাক্কামের ফাতিমা ম্যাট্রিকুলেশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনা করে। বিজয় পরে ভিরুগামবাক্কামের বালালোক ম্যাট্রিকুলেশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন এবং লয়োলা কলেজ থেকে ভিজ্যুয়াল কমিউনিকেশনে ডিগ্রি অর্জন করেন।




  বিষয়:   জোসেফ  ভারত  সিনেমা  অভিনয়  নির্বাচন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy