স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পাবনার আটঘরিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
রবিবার (৩ মে) উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার আটঘরিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় দুইজনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানাগেছে, আটঘরিয়া হাসপাতালের সামনে অবস্থিত "শেফা কেয়ার" ডায়াগনস্টিক সেন্টারের মালিক রুহুল আমিনকে বিভিন্ন অনিয়মের জন্য এবং অস্বাস্থ্যকর পরিবেশর জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে একই বাজেরর চাঁদভা সড়কে হাসপাতালের পশ্চিম পাশে গ্রামীণ ডাক্তার মো: খলিলুর রহমানকে অবৈধভাবে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানী, আরএমও কামরুজ্জামান স্বপন, মেডিকেল অফিসার মাহবুবুর রহমান প্রমুখ।