ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে উপলক্ষে পেশাগত ও শিক্ষা সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সকলের সম্মিলিত চেষ্টার মাধ্যমে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার

2026-05-04T15:54:34+00:00
2026-05-04T15:54:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে উপলক্ষে পেশাগত ও শিক্ষা সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৩:৫৪ পিএম   (ভিজিট : ৭৯)
ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে পালিত
X

ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে পালিত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সকলের সম্মিলিত চেষ্টার মাধ্যমে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি আজ সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে পালন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। 

অনুষ্ঠানের ১ম পর্বে মহাপরিচালক দরবার গ্রহণ করেন। ২য় পর্বে সারা দেশ থেকে বাছাই করা ৮০ জন কর্মকর্তা-কর্মচারীকে পেশাগত সম্মাননা এবং কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্য থেকে জিপিএ ৫ প্রাপ্ত ৭৩ জনকে শিক্ষা সম্মাননা প্রদান করা হয়। 

মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে দরবার হস্থান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি। ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের লিডার ক্বারী মোঃ কুদরত উল্লাহ। এরপর মহাপরিচালক তাঁর দরবার গ্রহণ শুরু করেন। মহাপরিচালক দরবার গ্রহণের প্রাক্কালে ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষ্যে পৃথিবীর সকল ফায়ারফাইটারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করেন। 

এরপর তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে তাঁর সময়কালীন গৃহীত পদক্ষেপ ও উন্নয়নকাজের বিবরণ তুলে ধরেন। তিনি ১ মে থেকে দেশব্যাপী চালু হওয়া ই-ফায়ার লাইসেন্স সংক্রান্ত বিষয়ে সকলকে সার্বিক সহযোগিতার অনুরোধ জানান। একই সাথে বিগত নিয়োগের ন্যায় আসন্ন নিয়োগ স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে তিনি প্রতিজ্ঞা ব্যক্ত করেন এবং সকলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। 

তিনি সারা দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সাড়া প্রদান ও অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায় অপারেশনাল কার্যক্রম সফলভাবে সম্পন্ন হচ্ছে উল্লেখ করে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার জন্য সচেষ্ট থাকতে সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া বর্তমান সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য প্রযোজ্য প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সকল পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন। এ পর্যায়ে তিনি দরবারে সরাসরি উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন মতামত ধৈর্য সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বেলা ১১-০০ ঘটিকায় অনুষ্ঠানের ২য় পর্ব শুরু হয়। ২য় পর্বে ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষ্যে সাম্প্রতিককালে অপারেশন ও উদ্ধারকাজে বিশেষ পারদর্শিতা ও সাহসিকতা প্রদর্শন করায় বাছাইকৃত ৮০ জনের মধ্যে ঢাকা বিভাগের ১০ জনকে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক সম্মাননা প্রদান করেন। এরপর কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্যে ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৭৩ জনের মধ্যে অধিদপ্তর ও ঢাকা বিভাগের ১৭ জনকে শিক্ষা সম্মাননা হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। বাকিদের নিজ নিজ বিভাগ থেকে বিভাগীয় উপপরিচালকগণ মহাপরিচালকের পক্ষ থেকে সম্মাননা হস্তান্তর করেন। 

সম্মাননা প্রাপ্তদের মধ্য হতে ৩ জন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এরপর সম্মাননা প্রাপ্তদের নিয়ে ফটোসেশনে অংশগ্রহণ করেন তিনি। ফটোসেশন শেষে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শহীদ আতাহার হোসেন বক্তব্য প্রদান করেন এবং সরাসরি ও অনলাইনে যুক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকগণ, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া সকল বিভাগের বিভাগীয় উপপরিচালকগণ এবং জেলা কর্মকর্তাগণ নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত ছিলেন। দুপুর ১২:০০ ঘটিকায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy