চট্টগ্রামে রেস্টুরেন্টে গোপন বৈঠক: নিষিদ্ধ সংগঠনের ১৩ সদস্য আটক

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম মহানগরের হালিশহর থানা এলাকার নয়াবাজার বিশ্বরোডে একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৪ জন

2026-05-04T16:24:42+00:00
2026-05-04T16:24:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে রেস্টুরেন্টে গোপন বৈঠক: নিষিদ্ধ সংগঠনের ১৩ সদস্য আটক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ৬৫)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

চট্টগ্রাম মহানগরের হালিশহর থানা এলাকার নয়াবাজার বিশ্বরোডে একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৪ জন নেতা-কর্মীকে আটক করেছে নগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রবিবার (৩ মে) রাত নয়টার পর ‘তায়েফ রেস্টুরেন্ট’-এর চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ বলছে, তারা ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে বৈঠকে মিলিত হয়েছিল।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বৈঠকে অংশ নেওয়া ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে মহানগরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে মিছিল ও সাংগঠনিক তৎপরতা বেড়ে যায়। গত ২৫ এপ্রিল পলোগ্রাউন্ড, ওআর নিজাম রোড ও কর্ণফুলী মার্কেট এলাকায় পৃথক মিছিলের ঘটনা ঘটে। এর আগেও অনন্যা আবাসিক ও আউটার রিং রোড এলাকায় মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এসব ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি জোরদার করে। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও বলছে, বিদেশে অবস্থানরত কিছু নেতার সঙ্গে সমন্বয় করে স্থানীয় পর্যায়ে সংগঠন পুনর্গঠনের চেষ্টা চলছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একটি সূত্র জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিদের অধিকাংশই চট্টগ্রাম উত্তর জেলা ইউনিটের সঙ্গে যুক্ত এবং তাদের বাড়ি সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলা এলাকায়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy