ফিলিপাইনে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিপাইনের মধ্যাঞ্চলের সামার দ্বীপে সোমবার দুপুরে ৬ দশমিক ০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির স্থানীয় সময়

2026-05-04T16:28:00+00:00
2026-05-04T20:03:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফিলিপাইনে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:২৮ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ৮:০৩ পিএম  (ভিজিট : ১৬৮২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ফিলিপাইনের মধ্যাঞ্চলের সামার দ্বীপে সোমবার দুপুরে ৬ দশমিক ০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির স্থানীয় সময় সোমবার (৪ মে) দুপুর ২টা ৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭৩ দশমিক ৩ কিলোমিটার গভীরে। উপকূলীয় শহর সান জুলিয়ান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে এর কেন্দ্রস্থল ছিল। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

বার্তা সংস্থা এএফপিকে এক স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, ভূমিকম্পটি ছিল ‘প্রবল ও আকস্মিক’।

তিনি বলেন, ‘পুলিশ স্টেশনের ছাদের সঙ্গে যুক্ত একটি বিম ভেঙে গেছে। এছাড়া কিছু আসবাবপত্র নড়তে দেখা গেছে।’

আফটারশকের আশঙ্কায় তিনি ও তার সহকর্মীরা ভবনের বাইরে অবস্থান করছেন বলেও জানান ওই কর্মকর্তা।

ভূমিকম্পপ্রবণ ফিলিপাইনে প্রায়ই শক্তিশালী কম্পন অনুভূত হয়। গত অক্টোবর মাসে পূর্ব মিন্ডানাও দ্বীপে ৭ দশমিক ৪ এবং ৬ দশমিক ৭ মাত্রার দুটি ভূমিকম্পে অন্তত আটজন নিহত হন।

উল্লেখ্য, এর আগে কয়েকদিনের ব্যবধানে আঘাত হানা ৬ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্পে প্রাণ হারান ৭৬ জন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy