পশ্চিমবঙ্গের একাধিক স্থানে তৃণমূল কার্যালয়ে বিজেপির হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনার মধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূল কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।স্থানীয় বিভিন্ন

2026-05-04T16:44:17+00:00
2026-05-04T16:44:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পশ্চিমবঙ্গের একাধিক স্থানে তৃণমূল কার্যালয়ে বিজেপির হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ৩২১)
তৃণমূল কার্যালয়ে আগুন
X

তৃণমূল কার্যালয়ে আগুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনার মধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূল কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, বাঁকুড়ার কোতুলপুরে তৃণমূল কার্যালয়ের চালে উঠে বিজেপির পতাকা লাগানোর অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া বরানগরের ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। জামালপুরে শাসক শিবিরের কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে।

জামুড়িয়া বিধানসভার চুরুলিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করার খবর পাওয়া গেছে। দেয়া হয়েছে আগুনও। তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে। বীজপুর এবং নোয়াপাড়াতেও তৃণমূলের প্রার্থীরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। 

এরপরেই জেলাশাসক, সিপিকে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 

এদিকে, এমন পরিস্থিতির মধ্যেই এক ভিডিও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘দয়া করে কাউন্টিং এজেন্ট, প্রার্থীরা এলাকা ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আমি আগেই বলেছিলাম প্রথম দুই-তিন রাউন্ডে ওদের গুলো আগে দেখাবে।’

তিনি আরও জানান, ‘অনেক জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখেছে। কল্যাণীতে ৭টা মেশিন পাওয়া গেছে , যেখানে কোনো মিল নেই। এসআইআরে ভোট লুট করেছে। ৭০-১০০টা সিটে আমরা এগিয়ে, সেগুলো প্রকাশ করছে না। মিডিয়ায় মিথ্যা খবর খাওয়াচ্ছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে আমাদের পুলিশ।’





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy