হাম ও উপসর্গ নিয়ে দেশে একদিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু

বুলেটিন ডেস্ক

স্বাস্থ্য

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গে ১৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

2026-05-04T17:27:43+00:00
2026-05-04T17:27:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাম ও উপসর্গ নিয়ে দেশে একদিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৫:২৭ পিএম   (ভিজিট : ৮৬)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

হাম ও উপসর্গ নিয়ে দেশে একদিনে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৩০২ জন এবং গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪১ হাজার ৭৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫৪ জন, গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা পাঁচ হাজার ৪৬৭ জন।

১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুই জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামে ৫২ জনের মৃত্যু হয়েছে।  

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ২৫৯ জনের মৃত্যু হয়েছে।








  বিষয়:   হাম রোগ বাংলাদেশ  measles outbreak  হাম মৃত্যু সংখ্যা  স্বাস্থ্য অধিদপ্তর তথ্য  measles cases Bangladesh  health news bangla 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy