ভোলার হাফিজ ইব্রাহিম কলেজে স্কয়ার গ্রুপের স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

স্বাস্থ্য

ভোলার বোরহানউদ্দিনে স্কয়ার গ্রুপের মোবাইল স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রায় ২৬০০ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছেন। দেশব্যাপী এই উদ্যোগে ইতোমধ্যে ৫০ হাজার মানুষ উপকৃত।

2026-05-05T10:37:59+00:00
2026-05-05T10:37:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলার হাফিজ ইব্রাহিম কলেজে স্কয়ার গ্রুপের স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:৩৭ এএম   (ভিজিট : ১০১)
ভোলার হাফিজ ইব্রাহিম কলেজে স্কয়ার গ্রুপের স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
X

ভোলার হাফিজ ইব্রাহিম কলেজে স্কয়ার গ্রুপের স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

ভোলার বোরহান উদ্দীন উপজেলার হাফিজ ইব্রাহিম কলেজে স্কয়ার গ্রুপের মোবাইল স্বাস্থ্যসেবা নিলেন প্রায় ২৬০০ সেবা গ্রহীতা। 

সোমবার (৪ মে) স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে দেশব্যাপী পরিচালিত ‘৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে’ শীর্ষক মোবাইল স্বাস্থ্যসেবা উদ্যোগের ভোলা জেলার কার্যক্রমের দ্বিতীয় দিন ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সম্পন্ন হয়। 

উপজেলার মনিরাম বাজার সংলগ্ন হাফিজ ইব্রাহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত ওই স্বাস্থ্য ক্যাম্পে দিনব্যাপী প্রায় ২৬০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

ক্যাম্পটি পরিদর্শন করেন কলেজের প্রতিষ্ঠাতা ও ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। 

পরিদর্শনকালে তিনি অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা ও ওষুধ পৌঁছে দেওয়ার এই উদ্যোগের জন্য স্কয়ার গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই কর্মসূচির আওতায় অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। উদ্যোক্তারা জানান, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই উদ্যোগে ইতোমধ্যে ১৩টি জেলায় প্রায় ৫০ হাজার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

আজ মঙ্গলবার (৫ মে)  ভোলার বাংলাবাজারের হালিমা খাতুন মহিলা ডিগ্রি কলেজে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরবর্তী ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচির সমাপনী দিন ৬ মে জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ বাসের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সরাসরি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে।

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার যে মূল দর্শন নিয়ে স্যামসন এইচ চৌধুরী স্কয়ার গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন, সেই অঙ্গীকার বাস্তবায়নেই এই বিশেষ কর্মসূচি পরিচালিত হচ্ছে।







  বিষয়:   health camp  free treatment  Bangladesh healthcare  Square Group  mobile health service  rural healthcare 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy