এটা আমাদের সরকারের অঙ্গীকার

অনলাইন ডেস্ক

জাতীয়

তিস্তা নিয়ে নিয়ে চীন সফরে অবশ্যই আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

2026-05-05T14:42:58+00:00
2026-05-05T14:42:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তিস্তা নিয়ে চীন সফরে অবশ্যই আলোচনা হবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:৪২ পিএম   (ভিজিট : ৬৩)
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
X

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

তিস্তা নিয়ে নিয়ে চীন সফরে অবশ্যই আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, ‘এটা আমাদের সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার আমরা পূরণ করব।’ মঙ্গলবার দুপুরে চীনের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘চীন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বন্ধু দেশ, যার সঙ্গে আমাদের স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপ। সেই পর্যায়ে আমাদের সম্পর্ক এবং আমাদের নতুন সরকারের তরফ থেকে চীনে এটা প্রথম সফর। তাদের পররাষ্ট্রমন্ত্রী আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এই সফরে আমরা দু’দেশের সম্পর্ককে আরও দ্রুত, গভীর ও ব্যাপ্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করব।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যেই আমরা চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পারস্পরিক সহযোগিতামূলক প্রকল্প এবং কর্মকাণ্ডে জড়িত রয়েছি। এই সম্পর্কটাকে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের চেয়ে ওপরে নেয়া যায় কিনা—সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাদেরও আগ্রহ আছে।’

সফরে তিস্তা নিয়ে আলোচনা হবে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনি তিস্তার কথা বললেন, অবশ্যই তিস্তার কথা আলোচনা হবে, অবশ্যই। এটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ-বাঁচনের বিষয়। 

তারা ডাক দিয়েছেন জাগোবাহে, সেই ডাকে যদি আমরা সাড়া না দিই, তাহলে আমরা আছি কেন? এটা মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার, সেই অঞ্চলের সমস্যা সুরাহা করার এবং এটা আমাদের সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার আমরা পূরণ করব এবং চীন সফরে এই বিষয়টা আমরা নিশ্চয়ই আলোচনা করব।’




  বিষয়:   তিস্তা  চীন  পররাষ্ট্রমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy