চিকিৎসা ভাতার প্রস্তাবও রয়েছে

অনলাইন ডেস্ক

জাতীয়

দীর্ঘ ১০ বছর পর নতুন পে-স্কেল বাস্তবায়িত হতে চলেছে অচিরেই। প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবী এতে উপকৃত হবেন। তবে এতে পেনশনভোগীদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা।

2026-05-05T15:24:35+00:00
2026-05-05T15:26:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন পে-স্কেলে পেনশন ১০০% বাড়তে পারে!
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:২৪ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ৩:২৬ পিএম  (ভিজিট : ৬২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দীর্ঘ ১০ বছর পর নতুন পে-স্কেল বাস্তবায়িত হতে চলেছে অচিরেই। প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবী এতে উপকৃত হবেন। তবে এতে পেনশনভোগীদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। 

আসছে পে স্কেলে পেনশনভোগীদের ক্ষেত্রেও বড় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। মাসে ২০ হাজার টাকার কম পেনশন পেলে তা প্রায় ১০০ শতাংশ বাড়তে পারে। ২০ থেকে ৪০ হাজার টাকার পেনশন হলে বৃদ্ধি হতে পারে ৭৫ শতাংশ পর্যন্ত। ৪০ হাজার টাকার বেশি পেনশনের ক্ষেত্রে বাড়তে পারে ৫৫ শতাংশ পর্যন্ত। 

এছাড়া এই পে স্কেলে চিকিৎসা ভাতার প্রস্তাবও রয়েছে। ৭৫ বছরের বেশি বয়সিদের জন্য ১০ হাজার, ৫৫ থেকে ৭৪ বছর বয়সিদের জন্য ৮ হাজার এবং ৫৫ বছরের কম বয়সিদের জন্য ৫ হাজার টাকা চিকিৎসা ভাতা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে এখানে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিন ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে পে-স্কেল সংক্রান্ত পুনর্গঠিত কমিটি তাদের সুপারিশ তৈরির কাজ শুরু করেছে। শিগগিরই তা সরকারের কাছে জমা দেওয়া হবে। 




  বিষয়:   পে-স্কেল  চাকরিজীবী  সরকার 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy