কেন পদত্যাগ করব? ‌আমরা তো হারিনি: মমতা

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে ভোট লুটের অভিযোগ তুলে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে কলকাতার রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

2026-05-05T17:30:04+00:00
2026-05-05T17:30:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন পদত্যাগ করব? ‌আমরা তো হারিনি: মমতা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ৭৪)
মমতা বন্দ্যোপাধ্যায়
X

মমতা বন্দ্যোপাধ্যায়

বিধানসভা নির্বাচনে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে কলকাতার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার সৃষ্টি হয়েছে। 

আজ মঙ্গলবার (৫ মে) কালীঘাটে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি। 

কখন পদত্যাগ করছেন এমন প্রশ্নের জবাবে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘কেন পদত্যাগ করব? ‌আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে?’ 

মমতা আরও বলেন, ‘এমনি জিতলে কোনও অভিযোগ থাকত না। হার-জিত থাকেই। কিন্তু তা হয়নি। আমরা হারিনি। ওরা লুট করেছে।’

ভোট গণনাকেন্দ্র মারধরের শিকার হয়েছেন অভিযোগ করে মমতা বলেন, ‘সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে আমার এজেন্টদেরও ঢুকতে দেয়নি। সিসিটিভি বন্ধ রেখে ভেতরে ওরা আমার পেটে লাথি মেরেছে, পেছনে লাথি মেরেছে। নারী হিসেবে আমি অপমানিত। আমার সঙ্গেই এটা হল, তা হলে অন্যদের কী ভাবে অত্যাচারিত হতে হচ্ছে, বোঝা যাচ্ছে। দল কর্মীদের পাশে আছে। আমরা লড়াই চালিয়ে যাব। ঘুরে দাঁড়াব।’




  বিষয়:   India politics  West Bengal election  Mamata Banerjee  BJP vs TMC  Kolkata news 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy