যাচাই-বাছাই ছাড়া মেগা প্রকল্প নয়: সেতুমন্ত্রী

বুলেটিন ডেস্ক

জাতীয়

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের মতো যথাযথ বিচার-বিশ্লেষণ ছাড়া বড় বড়

2026-05-05T18:45:37+00:00
2026-05-05T18:49:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যাচাই-বাছাই ছাড়া মেগা প্রকল্প নয়: সেতুমন্ত্রী
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:৪৫ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ৬:৪৯ পিএম  (ভিজিট : ৯২)
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
X

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের মতো যথাযথ বিচার-বিশ্লেষণ ছাড়া বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করতে চায় না বর্তমান সরকার।

আজ মঙ্গলবার (৫ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক এক কর্মশালায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, আগের মতো বিচার-বিশ্লেষণ ছাড়া মেগা প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থ অপচয় করতে চায় না বর্তমান সরকার। প্রতিটি প্রকল্পের বাস্তব সুফল জনগণ যেন সরাসরি পায়, সেটাই এখন মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, প্রকল্পের লাভ কেবল কাগজে-কলমে বা তাত্ত্বিকভাবে দেখালেই চলবে না, বরং এর সুফল যেন সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে। যে কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা এবং জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে তিনি জানান।

তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা জন্মেছে যে বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি; কাজের মাধ্যমে এই নেতিবাচক ধারণাটি পরিবর্তন করতে হবে। 

অনুষ্ঠানে সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, বড় প্রকল্প নিয়ে জনগণের মধ্যে যে দুর্নীতির ধারণা রয়েছে, তা দূর করতে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, প্রস্তাবিত ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে সাভার, কেরানীগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি ঢাকার যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy