প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:৫৯ পিএম (ভিজিট : ৭৩)

X
হামজা চৌধুরী
বর্তমানে জাতীয় ফুটবল দলের কোনো ব্যস্ততা নেই। ঘরোয়া লিগ চলছে। ঠিক এই সময়ে ঢাকায় আসছেন হামজা চৌধুরী। মঙ্গলবার লেস্টার সিটির ফুটবলারের ঢাকায় পা দেওয়ার কথা রয়েছে। জানা গেছে, ফুটবলীয় কোনো কার্যক্রম নয়, বিজ্ঞাপন সংশ্লিষ্ট কাজে ২৮ বছর বয়সি মিডফিল্ডার এবার ঢাকায় আসছেন।
এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম সংবাদ মাধ্যমকে বলেন, “আমিও শুনেছি হামজা আসছে। এটা নিশ্চিতও হয়েছি। তবে কী কারণে আসছে তা জানি না। তবে আমি জানার চেষ্টা করছি। জানতে পারলে আপনাদের জানাবো।”
উল্লেখ্যম বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৯ ম্যাচ খেলে ৪ গোল করেছেন হামজা চৌধুরী। ৫ জুন সান মেরিনোর বিপক্ষে তার খেলার কথা রয়েছে। লন্ডন থেকে সরাসরি হামজার ম্যাচ ভেনুতে পৌঁছানোর কথা রয়েছে।