ব্রাদার্সকে ৪ গোল দিয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আবারও ফাইনালে উঠেছে। মঙ্গলবার বিকালে কিংস অ্যারেনায় অনুষ্ঠিত কোয়ালিফায়ার ম্যাচে বসুন্ধরা কিংস

2026-05-05T19:27:44+00:00
2026-05-05T19:27:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফেডারেশন কাপ-২০২৬
ব্রাদার্সকে ৪ গোল দিয়ে ফাইনালে বসুন্ধরা কিংস
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : ৬৮)
ক্যাপশন : ব্রাদার্সের জালে বল পাঠানোর উল্লাস রাকিব হোসেন (বাঁয়ে) ও দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর- ফাইল ছবি
X

ক্যাপশন : ব্রাদার্সের জালে বল পাঠানোর উল্লাস রাকিব হোসেন (বাঁয়ে) ও দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর- ফাইল ছবি

ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আবারও ফাইনালে উঠেছে। মঙ্গলবার বিকালে কিংস অ্যারেনায় অনুষ্ঠিত কোয়ালিফায়ার ম্যাচে বসুন্ধরা কিংস ৪-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারায়। গ্রুপ পর্যায়ের দুই গ্রুপ চ্যাম্পিয়ন ফাইনালে উঠার লড়াইয়ে নেমেছিল। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস।

দৃষ্টিনন্দন শটে শুরুতেই লক্ষ্যভেদ করলেন রাকিব হোসেন। জোড়া গোলের আলো ছড়ালেন দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো। বদলি নেমে জালের দেখা পেলেন মিডফিল্ডার সাব্বির হোসেন। ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠল বসুন্ধরা কিংস।

বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার বিকালে ফেডারেশন কাপের ফাইনালে ওঠার কোয়ালিফায়ার-১ এ ৪-০ গোলে জিতেছে প্রতিযোগিতার শিরোপাধারীরা। প্রথমার্ধে এক গোলের পর দ্বিতীয়ার্ধে তিনবার জালের দেখা পায় তারা।

হারলেও আশা বেঁচে আছে ব্রাদার্সের। মোহামেডান ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মধ্যকার কোয়ালিফায়ার-২ এ জয়ী দলের বিপক্ষে খেলবে তারা, আর এই কোয়ালিফায়ার-৩ এর জয়ীরা ফাইনালে লড়বে বসুন্ধরা কিংসের বিপক্ষে।

কর্দমাক্ত, ভারি ও পিচ্ছিল মাঠে ছন্দময় ফুটবল খেলা কঠিন হলেও, কিক অফের পর থেকে ব্রাদার্সের রক্ষণে চাপ দিতে থাকে কিংস। তৃতীয় মিনিটে গোলও পেয়ে যায় তারা। কয়েক সতীর্থের পা ঘুরে বল পান সাদ উদ্দিন। তার থ্রু পাস ধরে কিছুটা দূরূহ কোণ থেকে আচমকা বুলেট গতির শট নেন রাকিব। চোখের পলকে ব্রাদার্স গোলকিপার ইসহাক আকন্দকে বোকা বানিয়ে বল কাছের পোস্ট দিয়ে জালে লুটোপুটি খায়।

পিছিয়ে পড়ার ধাক্কা সামলে নিতে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করে ব্রাদার্স, কিন্তু মেলেনি গোল। দ্বাদশ মিনিটে মোনতাজিম আলম হিমেলের ক্রসে গোলমুখে অরক্ষিত চিগোজি স্যামুয়েল হেড করলেও পোস্টে রাখতে পারেননি। ম্যাচের ২৭তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের কর্নার ইসহাক গ্লাভস ছুঁয়ে ক্লিয়ার করার পর, দোরিয়েলতন দৃষ্টিনন্দন ওভারহেড কিকে জাল খুঁজে নেন। কিন্তু বক্সে আগেই ফাউল হওয়ার কারণে গোল পাননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সাত মিনিট পর মনির আলমের ক্রসে স্যামুয়েলের ফ্লিক আটকান মেহেদি হাসান শ্রাবণ। এরপর পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্তের কাছের পোস্টে নেওয়া ফিরতি শটও ফিরিয়ে দেন কিংসের এই গোলরক্ষক। ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণের সুবর্ণ সুযোগ নষ্ট করেন দোরিয়েলতন। সতীর্থের পাস ধরে ডিফেন্ডারের প্রতিরোধ এড়িয়ে গোলকিপারকে একা পেয়েছিলেন তিনি; কিন্তু তার কোনাকুনি শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন ইসহাক।

দ্বিতীয়ার্ধে সময় যত গড়াতে থাকে, ব্রাদার্সের প্রতিরোধের দেয়ালেও ধরতে থাকে চিড়। ৫৭তম মিনিটে ফাহিমের ভলি এক ডিফেন্ডারের গায়ে লেগে দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। ৭০তম মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। ডান দিক থেকে সাদ উদ্দিনের ক্রস হেডে ক্লিয়ার করতে গিয়ে পা পিছিলে পড়ে যান আব্দুল্লাহ শাহ। ফাঁকায় থাকা দোরিয়েলতন সৌভাগ্যের ছোঁয়ায় বল পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন সহজেই।

চার মিনিট পর গ্রুপ পর্বের দুর্বার ব্রাদার্সকে ম্যাচ থেকে ছিটকে দেয় বসুন্ধরা কিংস। রিমনের ক্রস দূরের পোস্টে ফাঁকায় থাকা দোরিয়েলতন পেয়ে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা ইসহাককে কাটিয়ে নিখুঁত কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন। একটু পর দোরিয়েলতন আবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে হয়নি গোল।

বদলি নামা সাব্বির শেষ দিকে বক্সের একটু ওপর থেকে ডান পায়ের জোরাল নিচু শটে লক্ষ্যভেদ করলে চলতি আসরে ব্রাদার্সের প্রথম হার নিশ্চিত হয়ে যায়।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy