ক্যাবরেরার চোখে বড় সাফল্য সাফের সেমিফাইনাল ও ভারত জয়

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

গত এপ্রিলে বাংলাদেশের ফুটবলে শেষ হয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরা অধ্যায়। চার বছরের বেশি সময় বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন

2026-05-05T19:56:31+00:00
2026-05-05T19:58:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্যাবরেরার চোখে বড় সাফল্য সাফের সেমিফাইনাল ও ভারত জয়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:৫৬ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ৭:৫৮ পিএম  (ভিজিট : ৩৪)
হ্যাভিয়ের ক্যাবরেরা, ফাইল ছবি।
X

হ্যাভিয়ের ক্যাবরেরা, ফাইল ছবি।

গত এপ্রিলে বাংলাদেশের ফুটবলে শেষ হয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরা অধ্যায়। চার বছরের বেশি সময় বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন এই স্প্যানিশ কোচ। তার মতো এমন অভিজ্ঞতা নেওয়ার সুযোগ কম কোচেরই হয়েছে।

শুরুর বছরে বাংলাদেশকে ২০০৯ সালের পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেওয়ার পর প্রশংসিতই হয়েছিলেন তিনি। তবে কৌশলগত দিক, খেলার ধরনসহ নানা কারণে পরে সমালোচনার মুখেও পড়েন। যদিও তার পদত্যাগ বা বরখাস্তের দাবি উঠলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনোটিই আমলে নেয়নি। ফলে পূর্ণ মেয়াদ শেষ করেই বিদায় নিয়েছেন ক্যাবরেরা।

সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে দেওয়া বিদায়ী বার্তায় ক্যাবরেরা লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার যাত্রা শেষ হতে চলেছে। চার বছর চার মাস-যা বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে কোনো প্রধান কোচের দীর্ঘতম মেয়াদ। আমি এমন কিছু অবিস্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি, যা প্রতিটি সেকেন্ডের জন্য সার্থক ছিল।’

দলের ভেতরে প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা তৈরি করতে পেরেছেন বলেও দাবি করেন ক্যাবরেরা। তার ভাষায়, ‘মাঠ এবং মাঠের বাইরে আমরা অনেকটা পথ পাড়ি দিয়েছি। কয়েকশ দর্শকের সামনে খেলা থেকে শুরু করে কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে অবিস্মরণীয় রাতগুলো কাটানো পর্যন্ত আমরা এমন কিছু মুহূর্ত তৈরি করেছি, যা বাংলাদেশের ফুটবল ইতিহাসে সর্বদা অংশ হয়ে থাকবে। 

একসঙ্গে মিলে আমরা একটি শক্তিশালী সত্তার জন্ম দিয়েছি এবং প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা তৈরি করেছি, যা আমাদের মহাদেশের শক্তিশালী দলগুলোর বিপক্ষে ধারাবাহিকভাবে লড়াই করার সামর্থ্য জুগিয়েছে। আমরা গুরুত্বপূর্ণ কিছু মাইলফলক অর্জন করেছি-১৪ বছর পর সাফের সেমিফাইনালে পৌঁছানো, ২২ বছরের মধ্যে প্রথমবার ভারতকে হারানো এবং ২০১৬ সালের পর ফিফা র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো।
বাংলাদেশের সেরা সময় এখনও আসা বাকি-এমন বিশ্বাসও ব্যক্ত করেছেন কাবরেরা। আরও লিখেছেন, ‘পরবর্তী প্রজন্মের জন্য আমরা যে পথ তৈরি করেছি, তা নিয়ে আমি বিশেষভাবে গর্বিত। এই সময়ের মধ্যে ২১ জন অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ের অভিষেক হয়েছে, যা এশিয়ার অন্যতম কনিষ্ঠ জাতীয় দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। প্রত্যেক খেলোয়াড়, স্টাফ সদস্য, সমর্থক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সকলকে জানাই ধন্যবাদ। আমি গভীর কৃতজ্ঞতা ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ফুটবল সঠিক দিকেই এগিয়ে যাচ্ছে এবং এর সেরা মুহূর্তগুলো আসা এখনো বাকি।’

২০২২ সালে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পান ক্যাবরেরা। তার অধীনে ৩৯ ম্যাচ খেলে মাত্র ১০টিতে জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার চূড়ান্ত হওয়ার কথা ক্যাবরেরার উত্তরসূরীর নাম।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy