শ্রীলংকাকে টপকে টি২০ র‌্যাংকিংয়ে আটে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আইসিসির বার্ষিক র‌্যাংকিং হালনাগাদে বড় অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ। নতুন তালিকায় এক ধাপ এগিয়ে এখন অষ্টম স্থানে উঠে এসেছে

2026-05-05T20:31:47+00:00
2026-05-05T20:31:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীলংকাকে টপকে টি২০ র‌্যাংকিংয়ে আটে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ৬৭)
বাংলাদেশ ক্রিকেট দল-ফাইল ছবি
X

বাংলাদেশ ক্রিকেট দল-ফাইল ছবি

আইসিসির বার্ষিক র‌্যাংকিং হালনাগাদে বড় অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ। নতুন তালিকায় এক ধাপ এগিয়ে এখন অষ্টম স্থানে উঠে এসেছে টাইগাররা, যার ফলে পিছিয়ে পড়েছে শ্রীলংকা। মঙ্গলবার প্রকাশিত আইসিসির সর্বশেষ টি২০ র‌্যাংকিং অনুযায়ী, বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ২২৫। এই পয়েন্ট নিয়েই তারা উঠে এসেছে আট নম্বরে।

অন্যদিকে, ছয় পয়েন্ট হারিয়ে শ্রীলংকাা নেমে গেছে নবম স্থানে। তাদের ঠিক পেছনেই রয়েছে আফগানিস্তান, যাদের পয়েন্ট ২২০। র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছে ভারত, যারা ২৭৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থান ধরে রেখেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

এ ছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ নিজেদের অবস্থান অপরিবর্তিত রেখেছে শীর্ষ সাতের মধ্যে। আর এই র‌্যাংকিং হালনাগাদে গত এক বছরের পারফরম্যান্সকে পুরোপুরি বিবেচনায় নেওয়া হয়েছে, আগের দুই বছরের ম্যাচগুলোর ধরা হয়েছে ৫০ শতাংশ হিসেবে। ফলে সাম্প্রতিক সময়ে যারা ভালো খেলছে, তাদের র‌্যাংকিংয়ে দ্রুত উন্নতি ঘটছে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy