নেইমারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম জুনিয়র রবিনহোর

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে চরম উত্তেজনা বিরাজ করছে। গত রোববার অনুশীলনের সময় ব্রাজিলিয়ান কিংবদন্তি নেইমার এবং ১৮ বছর বয়সি

2026-05-05T20:43:35+00:00
2026-05-05T20:43:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অনুশীলনে হাতাহাতি:
নেইমারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম জুনিয়র রবিনহোর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:৪৩ পিএম   (ভিজিট : ৭১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে চরম উত্তেজনা বিরাজ করছে। গত রোববার অনুশীলনের সময় ব্রাজিলিয়ান কিংবদন্তি নেইমার এবং ১৮ বছর বয়সি ফরোয়ার্ড রবিনহো জুনিয়রের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আর এই ঘটনার পর রবিনহো জুনিয়রের প্রতিনিধিরা নেইমারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন। এমনকি বিষয়টি সমাধান না হলে তারা কঠোর পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছেন।

গত শনিবার পালমেইরাসের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে যারা খেলেননি, তাদের নিয়ে আয়োজিত অনুশীলনের সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। জানা গেছে, অনুশীলনে রবিনহো জুনিয়র নেইমারকে কাটিয়ে এগিয়ে যাওয়ার সময় নেইমার মেজাজ হারিয়ে ফেলেন এবং তাকে ল্যাং মেরে ফেলে দেন।

এতেই দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয় এবং একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। সতীর্থরা এসে পরিস্থিতি শান্ত করলেও বিষয়টি এখন ক্লাবের ম্যানেজমেন্ট পর্যন্ত পৌঁছেছে।

ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, নেইমার ব্যক্তিগতভাবে রবিনহো এবং তার মায়ের কাছে ক্ষমা চেয়ে যোগাযোগ করেছেন। তবে রবিনহোর পরিবার ও প্রতিনিধিরা এতে সন্তুষ্ট নন। তাদের দাবি, ব্যক্তিগতভাবে নয় বরং নেইমারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং এ ব্যাপারে ক্লাবকে আনুষ্ঠানিক অবস্থান নিতে হবে। অথচ সোমবারের অনুশীলনে দুজনকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখা যাওয়ায় ক্লাব কর্তৃপক্ষও এমন দাবিতে অবাক হয়েছে।

আর এই ঘটনা রবিনহো জুনিয়রের চুক্তির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে। গুঞ্জন উঠেছে, আনুষ্ঠানিকভাবে ক্লাবকে নোটিশ পাঠানো রবিনহোর পক্ষ থেকে চুক্তির অবসান ঘটানোর একটি আইনি কৌশল হতে পারে। যদিও রবিনহোর প্রতিনিধিরা এই দাবি অস্বীকার করেছেন, তবে নিয়মিত খেলার সুযোগ পেতে অন্য কোনো ক্লাবে ধারে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে, নেইমার এখনই এই বিষয়ে জনসমক্ষে কোনো মন্তব্য করতে রাজি নন।

আর এমন অস্থির পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার কোপা সুদামেরিকানায় দেপোর্তিভো রেকোলতার মুখোমুখি হতে যাচ্ছে সান্তোস। কোচ কুকা এখন বড় চ্যালেঞ্জের মুখে; দলের অভ্যন্তরীণ ঐক্য ফিরিয়ে আনা এবং মাঠের বাইরের এই বিতর্ক সামলে খেলোয়াড়দের খেলায় মনোযোগী রাখা। সামনে রেড বুল ব্রাগান্তিনো এবং কুরিতিবার মতো দলের বিপক্ষে ম্যাচ থাকায় দ্রুত এই সমস্যার সমাধান করতে চাইছে ক্লাবটি।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy