ইনজুরিতে বাংলাদেশের ফিল্ডিং কোচ, নতুন দায়িত্বে আশিক

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন জেমস প্যামেন্ট। তবে দিন কয়েক আগেই পড়েছেন ইনজুরিতে। কোমরের চোটে

2026-05-05T20:55:44+00:00
2026-05-05T20:55:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইনজুরিতে বাংলাদেশের ফিল্ডিং কোচ, নতুন দায়িত্বে আশিক
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:৫৫ পিএম   (ভিজিট : ৬০)
বিসিবির কোচ আশিক মজুমদার
X

বিসিবির কোচ আশিক মজুমদার

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন জেমস প্যামেন্ট। তবে দিন কয়েক আগেই পড়েছেন ইনজুরিতে। কোমরের চোটে বর্তমানে বিশ্রামে রয়েছেন তিনি। যে কারণে আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন না এই ফিল্ডিং কোচ।

বর্তমানে রিহ্যাভ চালিয়ে যাচ্ছেন প্যামেন্ট। কোমরের এই চোট থেকে সেরে উঠতে তার আরও কিছুদিন সময় লাগবে। সপ্তাহখানেকের মধ্যে আবারও চিকিৎসকদের সঙ্গে বসবেন প্যামেন্ট। পাকিস্তান সিরিজে না থাকায় তার জায়গায় দায়িত্ব পালন করবেন বিসিবির কোচ আশিক মজুমদার।
দুই ম্যাচের সিরিজটি হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্ট আগামী ৮ মে শুরু হবে ঢাকায়। আর সিলেটে ১৬ মে হবে দ্বিতীয় টেস্ট।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল :নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম এবং অমিত হাসান।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy