ফেডারেশন কাপে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

আগে থেকে ভেজা মাঠ বৃষ্টিতে হয়ে উঠল আরও ভারি। বিভিন্ন জায়গায় পানি জমে যাওয়ায় স্বাভাবিক খেলা হয়ে গেল

2026-05-05T21:02:55+00:00
2026-05-05T21:02:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফেডারেশন কাপে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল মোহামেডান
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:০২ পিএম   (ভিজিট : ৫২)
মোহামেডানের হয়ে  জোড়া গোলের উচ্ছ্বাস জুয়েল মিয়ার (মাঝে)।
X

মোহামেডানের হয়ে জোড়া গোলের উচ্ছ্বাস জুয়েল মিয়ার (মাঝে)।

আগে থেকে ভেজা মাঠ বৃষ্টিতে হয়ে উঠল আরও ভারি। বিভিন্ন জায়গায় পানি জমে যাওয়ায় স্বাভাবিক খেলা হয়ে গেল আরও কঠিন। বৃষ্টি-বজ্রপাতে খেলাও বন্ধ থাকল ঘণ্টাখানেক। তবে, জুয়েল মিয়ার কাঁধে সওয়ার হয়ে, সব প্রতিকূলতা ডিঙিয়ে ফেডারেশন কাপের ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখল মোহামেডান।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার ফেডারেশন কাপের এলিমিনেটরে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৩-০ গোলে হারিয়েছে মোহামেডান। জুয়েল মিয়ার জোড়া গোলের পর, শেষ দিকে জালের দেখা পান সৌরভ দেওয়ান।

দিনের অন্য ম্যাচে, কোয়ালিফায়ার-১ এ নিজেদের মাঠে ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলে হারিয়ে সরাসরি ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। হারলেও আশা বেঁচে আছে ব্রাদার্সের। আগামী ১২ মে কোয়ালিফায়ার-২ এ মুখোমুখি হবে ব্রাদার্স-মোহামেডান। এ ম্যাচের জয়ী দল শিরোপা লড়াইয়ের মুখোমুখি হবে কিংসের।


শুরু থেকে আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে মোহামেডান। ষষ্ঠ মিনিটে মোজাফ্ফর মোজাফ্ফরভের ফ্রি কিকে আরিফ পা ছোঁয়ানোর চেষ্টা করলেও পারেননি। বল ড্রপ খেয়ে চলে যায় গোলকিপারের কাছে।

দশম মিনিটে দূর্ভাগ্য পথ আগলে দাঁড়ায় রহমতগঞ্জের। সতীর্থের থ্রু পাসে স্লাইড করেন সলোমন কিং, কিন্তু বল ফিরে পোস্টে লেগে।

১৯তম মিনিটে এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে জুয়েলের বাড়ানো ক্রসে গোলমুখ থেকে স্লাইড করেও নাগাল পাননি সৌরভ। মোহামেডানের গোলের অপেক্ষা ফুরায় ২৮তম মিনিটে। কর্নারে সতীর্থের হেডের পর দূরের পোস্টে থাকা জুয়েল হেডেই খুঁজে নেন জাল।

৪১তম মিনিটে পোস্ট ছেড়ে বেরিয়ে বক্সের ঠিক ওপরে সৌরভকে ফাউল করেন মামুন আলিফ। মোজাফ্ফরভের জোরাল ফ্রি কিক আটকে ব্যবধান বাড়তে দেননি তিনি। প্রথমার্ধ শেষের পর বিরতির সময় শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। প্রায় এক ঘণ্টা পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। একটু পরই ব্যবধান দ্বিগুণ করেন জুয়েল।

৭৬তম মিনিটে ব্যবধান আরও বাড়ে। মোজাফ্ফরভের ফ্রি কিক গ্লাভসে জমাতে পারেননি মামুন, আলগা বল ছুটে গিয়ে জালে জড়ান সৌরভ। ফাইনালের আশায় মাঠ ছাড়ে ১১ বারের চ্যাম্পিয়ন মোহামেডান।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy