সিপিএম কর্মীর ওপর গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যজুড়ে ব্যাপক সহিংসতা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে

2026-05-06T12:21:51+00:00
2026-05-06T12:21:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজ্যজুড়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ চলছে, পশ্চিমবঙ্গে গুলিবিদ্ধ ওসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১২:২১ পিএম   (ভিজিট : ৭৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যজুড়ে ব্যাপক সহিংসতা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) ফল প্রকাশের রাত থেকেই কলকাতাসহ বিভিন্ন জেলায় ভাঙচুর, হামলা ও পাল্টাপাল্টি সংঘর্ষ শুরু হয়। 

উত্তর ২৪ পরগনার ন্যাজাটে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে ন্যাজাট থানার ওসি ভরত প্রসূন কর গুলিবিদ্ধ হন। একই ঘটনায় একজন কনস্টেবলও আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙড়সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় তৃণমূল ও বিরোধী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, একাধিক বাড়িঘর ভাঙচুর ও হামলার অভিযোগ ওঠে। অন্যদিকে হাওড়ার উদয়নারায়ণপুরে এক বিজেপি কর্মী এবং বীরভূমের নানুরে এক তৃণমূল কর্মী হত্যার অভিযোগ পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। একই সঙ্গে ডোমকলে এক সিপিএম কর্মীর ওপর গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।

ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল ও বিজেপি উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলেছে এবং প্রশাসনকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। বর্তমানে বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।




  বিষয়:   ভারত  পশ্চিমবঙ্গ  হামলা  নির্বাচন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy