নাচোলে সাংবাদিকদের প্রতিবাদ সভা, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

গণমাধ্যম

চাঁপাইনবাবগঞ্জে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক

2026-05-06T13:38:43+00:00
2026-05-06T13:38:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাচোলে সাংবাদিকদের প্রতিবাদ সভা, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১:৩৮ পিএম   (ভিজিট : ২৪২)
নাচোলে সাংবাদিকদের প্রতিবাদ সভা, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি
X

নাচোলে সাংবাদিকদের প্রতিবাদ সভা, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

চাঁপাইনবাবগঞ্জে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) বেলা ১১টায় নাচোল বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় সাংবাদিকদের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকরা হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মূল হোতাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় বক্তব্য দেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার ও সেক্রেটারি শহিদুল ইসলাম, এসোসিয়েশন ক্লাবের সভাপতি শাকিল রেজা ও সেক্রেটারি মনিরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটি ক্লাবের সভাপতি ইব্রাহিম ও সেক্রেটারি একেএম জিলানী, মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন।

​গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁ মোড়ে চা পানের সময় এই হামলার ঘটনা ঘটে। 

জানা যায়, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে একদল দুর্বৃত্ত মদ্যপ অবস্থায় সাধারণ মানুষকে গালিগালাজ করছিল। সাংবাদিক তারেক আজিজ ও তারেক রহমান এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ৩০ মিনিট ধরে চালানো এই হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হন। হামলাকারীরা তাদের ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেয় বলে অভিযোগে জানা গেছে।

​প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন, "পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি সাংবাদিকদের এভাবে হামলার শিকার হতে হয় এবং পুলিশ যদি দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক।" বক্তারা আরও অভিযোগ করেন যে, হামলার মূল হোতা রাব্বির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা থাকলেও সে এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

​সভায় সাংবাদিকরা প্রশাসনের প্রতি ৩ দফা দাবি পেশ করেন, ১. হামলার প্রকৃত কারণ উদঘাটন করে প্রধান আসামি রাব্বিসহ সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। ২. সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চিত করতে হবে। ৩. হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হাত তোলার সাহস না পায়।

​চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ  মূল আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy