ঝালকাঠি সদর হাসপাতালে হাম-রুবেলা সন্দেহে ৭৩ জনের চিকিৎসা

ঝালকাঠি প্রতিনিধি

স্বাস্থ্য

ঝালকাঠি সদর হাসপাতালে হাম-রুবেলায় আক্রান্ত সন্দেহে এখন পর্যন্ত ৭৩ জন শিশু ও বয়স্ক রোগী চিকিৎসা নিয়েছে। বর্তমানে হাসপাতালে

2026-05-06T14:01:50+00:00
2026-05-06T14:01:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠি সদর হাসপাতালে হাম-রুবেলা সন্দেহে ৭৩ জনের চিকিৎসা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:০১ পিএম   (ভিজিট : ১৭৭)
ঝালকাঠি সদর হাসপাতালে হাম-রুবেলা সন্দেহে ৭৩ জনের চিকিৎসা
X

ঝালকাঠি সদর হাসপাতালে হাম-রুবেলা সন্দেহে ৭৩ জনের চিকিৎসা

ঝালকাঠি সদর হাসপাতালে হাম-রুবেলায় আক্রান্ত সন্দেহে এখন পর্যন্ত ৭৩ জন শিশু ও বয়স্ক রোগী চিকিৎসা নিয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৮ জন রোগী।

বুধবার (৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার। 

তিনি জানান, আক্রান্তদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং পুরো পরিস্থিতি স্বাস্থ্য বিভাগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

হাসপাতালে ভর্তি এক শিশুর স্বজন জানান, হঠাৎ করে তার মেয়ের অতিরিক্ত জ্বর, গলা ব্যথা ও চোখ লাল হয়ে যায়। পরে আতঙ্কিত হয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন চিকিৎসার পর বর্তমানে সে আগের তুলনায় কিছুটা সুস্থ।

অন্য এক অভিভাবক বলেন, তার পাঁচ বছর বয়সী ছেলের হঠাৎ জ্বর, চোখ লাল হওয়া ও মাথাব্যথা শুরু হয়। প্রথমে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ সেবন করানো হলেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকরা হাম শনাক্ত করেন। চারদিন চিকিৎসার পর শিশুটি এখন সুস্থতার পথে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ঝালকাঠিতে হাম-রুবেলার প্রাদুর্ভাবে এ পর্যন্ত ১৭৬ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে এবং ২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ জন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy