কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শীতলক্ষ্যা নদীর তীর এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে জরিমানা এবং

2026-05-06T14:24:03+00:00
2026-05-06T14:24:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:২৪ পিএম   (ভিজিট : ১৫৭)
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
X

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শীতলক্ষ্যা নদীর তীর এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে জরিমানা এবং নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা বিনষ্টের অপরাধে আরেকজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বরিহাটি ও বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমান আদালত ক্ষেত্রে জানা গেছে, অনুমতি ছাড়াই শীতলক্ষ্যা নদীর সীমায় মাটি কাটার অপরাধে যমুনা স্পেসটেক জয়েন্টভেঞ্চার লিমিটেডের এইচআর অ্যাডমিন মো. সুজাত উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ২ দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে ব্রাহ্মণগাঁও সরদারপাড়া এলাকার মো. জহিরুল ইসলাম (৩৬) নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে মোট ২টি মামলা নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ১টি মামলায় অর্থদণ্ড এবং অপরটিতে কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এএসআই স্বপন কুমার পাল এবং বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।

ভ্রাম্যমান আদালতের বিচারক জাকিয়া সরওয়ার লিমা বলেন, নদী দখল, অবৈধ মাটি উত্তোলন ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy