তিস্তামুখ ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়ক ও রেলসেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

সারাবাংলা

তিস্তামুখ ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়ক ও রেলসেতু নির্মাণের দাবিতে বুধবার গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যাহ বাজার চৌমাথায়

2026-05-06T14:45:22+00:00
2026-05-06T14:45:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তিস্তামুখ ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়ক ও রেলসেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:৪৫ পিএম   (ভিজিট : ১৫৭)
তিস্তামুখ ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়ক ও রেলসেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
X

তিস্তামুখ ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়ক ও রেলসেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

তিস্তামুখ ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়ক ও রেলসেতু নির্মাণের দাবিতে বুধবার গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যাহ বাজার চৌমাথায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

আজ বুধবার গাইবান্ধা সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠন এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। 

সংগঠনের সভাপতি হাসান মেহেদী বিদ্যুৎ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান মাসুদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাঘাটা উপজেলা সভাপতি যোগেশ্বর বর্মন, বোনারপাড়া রেলওয়ে জংশন রক্ষা কমিটির সমন্বয়ক সহকারী অধ্যাপক শাহ আলম প্রধান, অধ্যক্ষ নওয়াব আলী, বিশিষ্ট সমাজসেবক রওশন হাবীব রোজ, আজাদুল ইসলাম, আবুল কালাম আজাদ, সোহরাব আলী প্রমূখ। 

বক্তারা সরকারের উচিত উত্তরবঙ্গ উন্নয়নের জন্য এবং দেশের উত্তর পশ্চিম অঞ্চল ও পূর্বাঞ্চলসহ রাজধানী ঢাকার সাথে কমসময়ে অল্প খরচে এবং যমুনা সেতুর বিকল্প হিসেবে যোগাযোগের জন্য ২য় যমুনা সেতু তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সেতু নির্মাণের দাবি জানান। 

বালাসী-বাহাদুরাবাদ পর্যন্ত নৌপথে যাতায়াতের জন্য বিগত দিনে বালাসী ফেরিঘাট টার্মিনাল স্থাপন করা হয়েছে। তারা বলেন, যেহেতু রেলওয়ের জমি পূর্বে থেকেই অধিগ্রহণ করা আছে সেজন্য অনেক ব্যয় সংকোচন হবে। এতে দেশের উত্তর জনপদের উন্নয়ন তরান্বিত হবে এবং গাইবান্ধাবাসীর বহুল প্রত্যাশিত দাবি পূরণ হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy