দুর্গাপুরে বন্য হাতির আক্রমনে আদিবাসী কৃষক নিহত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলা ভবানীপুরে বন্য হাতির আক্রমণে পার্থ রাংসা (১৯) নামক এক উপজাতি কৃষক নিহত হয়েছে।দূর্গাপুর থানার

2026-05-06T14:53:46+00:00
2026-05-06T15:01:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে বন্য হাতির আক্রমনে আদিবাসী কৃষক নিহত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:৫৩ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৬ ৩:০১ পিএম  (ভিজিট : ৩০৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলা ভবানীপুরে বন্য হাতির আক্রমণে পার্থ রাংসা (১৯) নামক এক উপজাতি কৃষক নিহত হয়েছে।

দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বুধবার (৬ মে) সকালে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভবানীপুর গ্রামের লিপসন নকরেক এর পুত্র পার্থ রাংসা মঙ্গলবার রাত আনুমানিক ১২ টার পর পাকা ধান ক্ষেত পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে নিহত হয়।

এ খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকার জনগনের মাঝে চরম আতংক ও উদ্বেগ দেখা দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও অত্র ইউয়নের প্রশাসক বজলুর রহমান আনছারি উপস্থিত থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy