লন্ডনের রাস্তায় আইসক্রিম মুখে বিষন্ন পাপন, নেট দুনিয়ায় ভাইরাল

অনলাইন ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশের ক্রিকেটে নাজমুল হাসান পাপন এখন অতীত। দীর্ঘ প্রায় দুই বছর ধরেই দেশের বাইরে অবস্থান করছেন তিনি

2026-05-06T15:53:06+00:00
2026-05-06T15:53:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লন্ডনের রাস্তায় আইসক্রিম মুখে বিষন্ন পাপন, নেট দুনিয়ায় ভাইরাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ৬৬)
বাংলাদেশের ক্রিকেটে নাজমুল হাসান পাপন এখন অতীত
X

বাংলাদেশের ক্রিকেটে নাজমুল হাসান পাপন এখন অতীত

বাংলাদেশের ক্রিকেটে নাজমুল হাসান পাপন এখন অতীত। দীর্ঘ প্রায় দুই বছর ধরেই দেশের বাইরে অবস্থান করছেন তিনি। তবে কোথায়, কখন কী করছেন, সামাজিক মাধ্যমের বরাতে দ্রুতই পৌঁছে যায় দর্শকদের কাছে। সেরকমই একটি ছবি নিয়ে এখন চলছে ব্যাপক আলাপ-আলোচনা।

লন্ডনের রাস্তায় বসে আইসক্রিম খাচ্ছেন পাপন। আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান সামাজিক মাধ্যমে তার এই ছবি মঙ্গলবার মধ্যরাতে পোস্ট করেন। পাপনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্ত-সমর্থকেরা নানারকম মন্তব্য করছেন। এক সময়ের প্রভাবশালী বিসিবি সভাপতির এমন অবস্থা দেখে স্বাভাবিকভাবেই অনেকে ধাক্কা খেয়েছেন।

পাপনের প্রবাসজীবনের ছবি যে এই প্রথম ভাইরাল হয়েছে তা নয়। এর আগেও তাকে লন্ডনের সুপার শপে, আবার যুক্তরাজ্যের রাজধানী শহরের কোন এক এলাকায় হাঁটতে দেখা গেছে। অথচ দুই বছর আগেও পরিস্থিতি ছিল ভিন্ন। 

বিসিবিতে ছিল পাপনের দোর্দণ্ড প্রতাপ। ২০১২ সালে বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন পাপন। ছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের এমপিও। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তার বিসিবি অধ্যায় শেষ হয়ে যায়। লন্ডন থেকেই তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সে বছরের ২১ আগস্ট।




  বিষয়:   বাংলাদেশ  ক্রিকেট  ভাইরাল 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy