দিনাজপুরে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের পিপিইপিপি ইউ প্রকল্পের অধীনে দিনাজপুর জেলা সিভিল সার্জনের সাথে একটি এ‍্যাডভোকেসি

2026-05-06T17:01:18+00:00
2026-05-06T17:03:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দিনাজপুরে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:০১ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৬ ৫:০৩ পিএম  (ভিজিট : ১৪০)
দিনাজপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে জেলা সিভিল সার্জনের সাথে এ্যাডভোকেসী অনুষ্ঠিত হয়
X

দিনাজপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে জেলা সিভিল সার্জনের সাথে এ্যাডভোকেসী অনুষ্ঠিত হয়

দিনাজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের পিপিইপিপি ইউ প্রকল্পের অধীনে দিনাজপুর জেলা সিভিল সার্জনের সাথে একটি এ‍্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। 


আজ বুধবার (৬ মে) সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় উদ্বোধনী ও স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী (জিবিকে) মোঃ ফিরোজ আহমেদ। 


তিনি তার বক্তব্যে প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রম উপস্থাপন করেন। এ‍্যাডভোকেসী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক দিনাজপুর এ.টি.এম নজমুল হুদা, ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ সোলায়মান হোসেন মেহেদী, বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সেন, ঘোড়াঘাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমদ ঈসা, নবাবগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.টি.এম মোফাখ্খারুল ইসলাম ও বিরামপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তারিকুল ইসলাম। 


সভায় বিভিন্ন ফোরামের ১০ জন সদস‍্য সহ সংস্থার টিও সিএম বিধান বাস্কে, এমআইএস অফিসার ইরফান হাবিব, এটিও বৃন্দ অংশ গ্রহন করেন। 


অনুষ্ঠানে অতিথি বৃন্দ অভিমত প্রকাশ করেন, জিবিকে এর কিশোরী ক্লাব, মাও শিশু ফোরাম এর সদস্য ও পিভিসির সদস্যদের ভলেনটিয়ার হিসাবে যুক্ত করার জন্য একটি ডাটা বেইজ তৈরি করে দেওয়া। বিভিন্ন ক্যাম্পইন প্রোগ্রাম এ সরকারের সাথে যুক্ত হয়ে কাজ করা। জেলা পযার্য়ে আরও সভা সেমিনার বৃদ্ধি করা।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy