তারাকান্দায় ডিলারকে হত্যার হুমকি, থানায় অভিযোগ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এক ফিড ডিলারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক এক কর্মচারীর বিরুদ্ধে। একই সঙ্গে অনিয়মিতভাবে

2026-05-06T17:28:57+00:00
2026-05-06T17:28:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তারাকান্দায় ডিলারকে হত্যার হুমকি, থানায় অভিযোগ
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:২৮ পিএম   (ভিজিট : ৪৫)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এক ফিড ডিলারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক এক কর্মচারীর বিরুদ্ধে। একই সঙ্গে অনিয়মিতভাবে ফিড বিক্রি করে প্রায় ১কোটি টাকার ক্ষতি করারও অভিযোগ করেছেন ভুক্তভোগী ডিলার। এ ঘটনায় ভুক্তভোগী এনামুল হক বাদী হয়ে সোমবার (৪মে) তারাকান্দা থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তারাকান্দা ইউনিয়নের বকশীমূল গ্রামের মো. এনামুল হক (২৮) নিউ হোপ ফিড লিমিটেডের তারাকান্দা উপজেলা পর্যায়ের একজন ডিলার। তিনি দক্ষিণ বাজার ও কোদালধর বাজারে ডিলার পয়েন্ট পরিচালনা করে আসছেন। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে তিনি নিয়মিতভাবে কোম্পানির ফিড বিক্রি করে আসছেন।

এনামুল হকের অভিযোগ, উপজেলার পুঙ্গয়াই গ্রামের মোঃ নাদিম মাহমুদ (৩০), যিনি পূর্বে তার ডিলার পয়েন্টে চাকরি করতেন, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে তার ডিলার পয়েন্ট থেকে ফিড না নিয়ে অন্য এলাকার ডিলারদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে ফিড সংগ্রহ করে তার নির্ধারিত এলাকায় কম দামে বিক্রি শুরু করেন। এতে বাজারে অস্থিরতা সৃষ্টি হয় এবং খামারিরা তার কাছ থেকে ফিড কেনা কমিয়ে দেয়। ফলে তার প্রায় ১ কোটি টাকার ফিড নষ্ট হয়ে যায় বলে দাবি করেন তিনি।

এছাড়া অভিযুক্ত নাদিম মাহমুদের কাছে ডিলার পয়েন্ট থেকে নেওয়া ফিডের ৫ লাখ ৭৪ হাজার ৪২৮ টাকা পাওনা রয়েছে বলেও জানান এনামুল হক। তবে টাকা পরিশোধ না করে উল্টো তাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর দাবি, গত ১২ এপ্রিল বিকাল আনুমানিক ৩টার দিকে কোদালধর বাজারে তার ডিলার পয়েন্টে এসে অভিযুক্ত তাকে প্রাণনাশের হুমকি দেন। এ সময় নাদিম মাহমুদ বলেন, তিনি অন্য এলাকা থেকে ফিড এনে কম দামে বিক্রি চালিয়ে যাবেন এবং পাওনা টাকা পরিশোধ করবেন না। প্রতিবাদ করলে সুযোগ বুঝে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy