পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ইতিহাস গড়তে চান সিমন্স//

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

দীর্ঘ বিরতির পর আবারও লাল বলের ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। চলতি বছরের প্রথম সিরিজে পাকিস্তানের বিপক্ষে

2026-05-06T19:14:39+00:00
2026-05-06T19:14:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ইতিহাস গড়তে চান সিমন্স//
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:১৪ পিএম   (ভিজিট : ৪১)
: মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স
X

: মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স

দীর্ঘ বিরতির পর আবারও লাল বলের ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। চলতি বছরের প্রথম সিরিজে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় টাইগাররা। প্রথম টেস্টে মাঠে নামার আগে বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স। 

২০২৪ সালে পাকিস্তানের মাটিতে সিরিজ জিতে এসেছিল বাংলাদেশ। সেই সুখস্মৃতি থাকলেও সিমন্স বললেন,‘ সেটা অতীত। আসন্ন সিরিজে আবারও গড়তে চান নতুন ইতিহাস, ‘পাকিস্তানকে হোয়াইটওয়াশ করাটা অতীত। সেটা গত হয়ে গেছে। আমরা এই সিরিজে নতুন ইতিহাস গড়তে চাই।’ 

তখনো বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেননি ফিল সিমন্স। রাওয়ালপিন্ডিতে ২০২৪ সালে বাংলাদেশ সে সিরিজটি খেলেছিল কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে। সেই সিরিজেই টেস্টে নিজেদের ইতিহাসে স্মরণীয় সাফল্য পেয়েছিল বাংলাদেশ দল।

পাকিস্তানের বিপক্ষে আগের ১৩ টেস্টে যেখানে জয়ই ছিল না বাংলাদেশের, সেখানে পরপর দুই ম্যাচে জিতেছিল তারা, সেটাও পাকিস্তানের মাটিতে। ওই সিরিজের পর এবারই প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে দুই দল। শুক্রবার মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

তবে ওই সিরিজটা যে বাংলাদেশকে ভেতরে-ভেতরে আত্মবিশ্বাস জোগাবে, তা–ও স্বীকার করেছেন সিমন্স, ‘হ্যাঁ, মাথায় তো তা থাকবেই। এটা ভেতরে–ভেতরে আপনাকে প্রেরণা দেবে যে শেষ ম্যাচটা জিতেছেন। কিন্তু এখন এটা নতুন ম্যাচ, নতুন জায়গা। আমরা এখন বাংলাদেশে আছি, পাকিস্তানে নয়। ওসব পেছন ফেলে আমাদের এই ম্যাচের দিকেই মনোযোগ দিতে হবে।’

দুই দলের সবশেষ সিরিজ বাংলাদেশ পেয়েছিলেন অভাবনীয় সাফল্য। নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে স্মরণীয় সাফল্যগুলির একটি সেটি। ২০২৪ সালের অগাস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানকে গিয়ে রাওয়ালপিন্ডিতে তারা সিরিজ জিতে ফিরেছিল ২-০ ব্যবধানে।

এবার সেই পাকিস্তানকে পাওয়া নিজেদের আঙিনায়। সেই সাফল্যের পুনরাবৃত্তির প্রত্যাশা তাই তীব্র। তবে সেই সিরিজের সাফল্যকে এবারের বাস্তবতায় খুব প্রাসঙ্গিক মনে করেন না সিমন্স। মিরপুরে বুধবার অনুশীলন শুরুর আগে কোচ বললেন,‘ হ্যাঁ, এটা মাথায় থাকতে পারে, আগের ম্যাচটা জেতার ব্যাপারটা ভেতর থেকে একটা উদ্দীপনা দেয় বটে। তবে এটা একটা নতুন খেলা, নতুন জায়গা। আমরা এখন বাংলাদেশে আছি, পাকিস্তানে নই। তাই আমাদের সেই সবকিছু পেছনে ফেলে শুক্রবারের দিকে মনোযোগ দেওয়া নিশ্চিত করতে হবে।’

কোচ যদিও সেই সিরিজকে আড়ালেই চাপা দিতে চান, তবে বাস্তবতা হলো, সেবারের সাফল্যের কারণে এবার প্রত্যাশার পরিধিও বেশি। কোচ যদিও বলছেন,‘  দলের ভেতর প্রত্যাশার পরদ সবসময় স্বাভাবিকই থাকে। আমার মনে হয়, ড্রেসিংরুমের ভেতরের চেয়ে বাইরেই প্রত্যাশাটা ৯৫ শতাংশের বেশি। ড্রেসিংরুমের ভেতরের প্রত্যাশার চেয়ে আপনাদের (মিডিয়ার), সাধারণ মানুষের এবং বাকি সবার প্রত্যাশা অনেক বেশি। আমরা প্রস্তুতি নিই এবং খেলার জন্য মুখিয়ে থাকি। গত সিরিজ থেকে বয়ে আসা প্রত্যাশা আমাদের কোনো সাহায্য করে না। তাই আমরা চেষ্টা করি সেগুলোকে ড্রেসিংরুমের বাইরে রাখতে। সুতরাং আমার মনে হয়, ভেতরের চেয়ে বাইরের চাপটাই বেশি।’

বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর পেরিয়ে গেছে সাড়ে পাঁচ মাস। গত কয়েক মাসে বেশির ভাগ ক্রিকেটার ব্যস্ত ছিলেন সীমিত ওভারের ক্রিকেটে। বিপিএলের পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ছিল গত মার্চে। নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজ শেষ হলো মাত্রই।

টেস্ট দলের অনেকের জন্যই তাই বড় চ্যালেঞ্জ সাদা বল থেকে লাল বলে মানিয়ে নেওয়া। সিমন্স যদিও ক্রিকটীয় ব্যাপারের চেয়ে মনস্তাত্ত্বিকভাবে মানিয়ে নেওয়াকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন। সিমন্স বলেন,‘ এখানে মানসিক পরিবর্তেই মূল ব্যাপার। এছাড়াও বেশ কজন আছেন, যারা সাদা বলের ক্রিকেট খেলেননি, গত কয়েক মাস ধরে লাল বলের ক্রিকেট খেলছে ও অনুশীলন করছে। তাই আমার মনে হয়, এই পরিবর্তনটা আপনার ধারণার চেয়েও সহজ হবে।’

চলতি বছর এই প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল তারা। এর পাশাপাশি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় কি এবারের প্রত্যাশাটা আরও বাড়িয়ে দিয়েছে? বাংলাদেশের কোচ সিমন্সের ভাষ্য, ‘আমার মনে হয়, প্রত্যাশা ব্যাপারটার ৯৫ শতাংশই ড্রেসিংরুমের বাইরে। ড্রেসিংরুমে যারা আছে, তাদের চেয়ে আপনারা বা বাকি সবার প্রত্যাশা বেশি। আমরা নিজেদের প্রস্তুত করছি আর ম্যাচটা খেলার দিকেই তাকিয়ে আছি। আগের সিরিজ থেকে কোনো প্রত্যাশা তৈরি হলে সেটা আমাদের সাহায্য করবে না। আমরা তাই সেটা ড্রেসিংরুমের বাইরেই রাখছি।’

গত কয়েক মাসে বাংলাদেশ খেলেছে সাদা বলের ক্রিকেট। গত মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতেছে তারা। গত মাসেও নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলেছে ওয়ানডে ও টি২০ সিরিজ। এখন লাল বলে মানিয়ে নেওয়াটা কি কঠিন হবে? সিমন্স তেমন মনে করেন না, ‘এটা অনেকটাই মানসিক ব্যাপার। কয়েকজন তো সাদা বলের ক্রিকেট খেলেনি, তারা গত কয়েক মাস লাল বলেই খেলেছে। আমার মনে হয় পরিবর্তনটা সহজই হবে।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy