বাংলাদেশের সবুজ উইকেটে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পাকিস্তান//

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামীকাল শুক্রবার। তবে তার

2026-05-06T19:21:16+00:00
2026-05-06T19:21:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের সবুজ উইকেটে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পাকিস্তান//
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:২১ পিএম   (ভিজিট : ৫৬)
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার সংবাদ সম্মেলনে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি
X

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার সংবাদ সম্মেলনে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামীকাল শুক্রবার। তবে তার আগে দলের প্রতিনিধি হয়ে বুধবার সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। সেখানে জানিয়েছেন ঘরের মাঠে উইকেটের সুবিধা নেওয়ার কথা।

আফ্রিদি বলেন, ‘আপনি যদি দেখেন, বাংলাদেশও যখন তাদের ঘরের মাঠে খেলে, তখন তারাও স্পিনবান্ধব উইকেট বানায়। যে দলই নিজেদের কন্ডিশনে খেলুক না কেন, তারা সেই কন্ডিশন ব্যবহার করার চেষ্টা করে।’

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে আত্মবিশ্বাসী কণ্ঠেই কথা বললেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। মিরপুরে প্রথম টেস্ট শুরুর আগে বুধবার সংবাদ সম্মেলনে তিনি জানালেন, একটি সিরিজ নয়, পাকিস্তানের লক্ষ্য আরও বড়; টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

সাম্প্রতিক সময়ে ওয়ানডে, টেস্ট ও টি২০ তিন ফরম্যাটেই বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের আধিপত্য থাকলেও সেই বিষয়টিকে সামনে আনতে চান না শাহিন। বরং প্রস্তুতির দিকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।

শাহিন বলেন, ‘যে কোনো দলই তাদের নিজেদের কন্ডিশনে সবসময় কঠিন। তবে আমাদের জন্য বিষয় হলো আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি এবং এই সিরিজটাকে কীভাবে দেখছি। আমরা শুধু একটি সিরিজের কথা ভাবছি না, আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভাবছি। আমাদের লক্ষ্য হলো কীভাবে ফাইনালে পৌঁছানো যায় এবং ফাইনাল খেলা যায়। দল হিসেবে আমাদের লক্ষ্য শতভাগ সেটাই। আমরা সবাই এটা বুঝতে পারছি যে টেস্ট ফরম্যাটে আমাদের সেরাটা খেলতে হবে।’

বাংলাদেশের মাটিতে সাধারণত স্পিন সহায়ক উইকেট দেখা গেলেও এবার মিরপুরে দেখা যাচ্ছে ঘাসযুক্ত সবুজ পিচ। এমন উইকেট পেসারদের জন্য সহায়ক হওয়ায় বাড়তি উচ্ছ্বাসও লুকাননি এই বাঁহাতি পেসার।

তিনি বলেন, ‘আপনি যদি অতীতে ফিরে যান, বাংলাদেশ যখন নিজেদের মাটিতে খেলে তারা সবসময় স্পিন ট্র্যাক বানায়। যারা নিজেদের কন্ডিশনে খেলে তারা সেটা ব্যবহারের চেষ্টা করে। অবশ্যই আমরা যখন ঘরে খেলি, স্পিনের জন্য কন্ডিশন ব্যবহার করি কারণ অন্য দলগুলো স্পিন ভালো খেলে না। এখন এখানে পিচ সবুজ এবং আমাদের বোলাররাও এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। আমরা এই কন্ডিশন কাজে লাগিয়ে উইকেট নিতে এবং দলের জন্য ম্যাচ জিততে চাই।’

গত টেস্ট চক্রে নিজেদের মাটিতে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। তবে সেই স্মৃতি আঁকড়ে না ধরে বর্তমানেই মনোযোগ রাখতে চান শাহিন।

তিনি আরও যোগ করেন, ‘দেখুন, অতীত তো অতীতই। ব্যক্তিগতভাবে আমি অতীতে কী হয়েছে তা মনে রাখতে চাই না। আমাদের লক্ষ্য বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। আমরা কীভাবে নিজেদের তৈরি করছি এবং কীভাবে চ্যাম্পিয়নশিপ জিতব সেটাই বড় কথা। শুধু একটি সিরিজ নিয়ে নয়, দল হিসেবে আমাদের লক্ষ্য অনেক বড়।’

বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষও মানেন আফ্রিদি, ‘যেকোনো দলই নিজেদের কন্ডিশনে সবসময় কঠিন প্রতিপক্ষ। তবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি এবং এই সিরিজটিকে কীভাবে দেখছি। আমরা শুধু একটি (বাংলাদেশ) সিরিজের দিকে তাকাচ্ছি না, আমাদের লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ। প্রথম টেস্টের জন্য আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি এবং এখানকার কন্ডিশন আমাদের কতটা মানিয়ে নিতে সাহায্য করছে, সেটাই দেখার বিষয়। আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলার চেষ্টা করব।’

বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৮ মে, মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy