আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার স্মরণীয় এক রাত উপহার দিয়েছে আর্সেনাল। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছে। দলের

2026-05-06T19:39:05+00:00
2026-05-06T19:39:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:৩৯ পিএম   (ভিজিট : ৪২)
দারুণ জয়ে ফাইনালে উঠায় শিষ্যদের সঙ্গে রোমাঞ্চিত আর্সেনালের কোচ মিকেল আর্তেতা
X

দারুণ জয়ে ফাইনালে উঠায় শিষ্যদের সঙ্গে রোমাঞ্চিত আর্সেনালের কোচ মিকেল আর্তেতা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার স্মরণীয় এক রাত উপহার দিয়েছে আর্সেনাল। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছে। দলের অসামান্য কীর্তিতে উচ্ছ্বসিত গানারদের কোচ মিকেল আর্তেতা। 

ম্যাচের প্রথমার্ধের ঠিক আগে অধিনায়ক বুকায়ো সাকার গোল থেকেই ভাগ্য নির্ধারিত হয়েছে। তার একমাত্র গোলে দুই লেগ মিলিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারায় আর্সেনাল। 

ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি কিংবা বায়ার্ন মিউনিখ। আগামী ৩০ মে বুদাপেস্টে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। এর এক সপ্তাহ আগেই ২২ বছর পর প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আশা করছে লন্ডনের ক্লাবটি।

অবশ্য এদিন অ্যাটলেটিকোর বিপক্ষে শেষ বাঁশি বাজতেই মাঠে দৌড়ে গিয়ে খেলোয়াড়দের জড়িয়ে ধরেন আর্তেতা। এরপর গ্যালারিতে থাকা সমর্থকদের সঙ্গেও উদযাপনে অংশ নেন। ম্যাচটিকে তিনি আখ্যা দিয়েছেন ‘অবিশ্বাস্য এক রাত’ হিসেবে। পরে বলেছেন, ‘এই ক্লাবের সঙ্গে যুক্ত সবার জন্য আমি যতটা খুশি ও গর্বিত, তার চেয়ে বেশি হওয়া সম্ভব না। আমাদের লক্ষ্য আর উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আমরা সবাই একই জায়গায় ছিলাম।’

অপ্টা জানিয়েছে, এই জয়ের ফলে এক মৌসুমে সর্বোচ্চ জয়ের ক্লাব রেকর্ডও স্পর্শ করেছে আর্সেনাল। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা এখন পর্যন্ত ৪১টি ম্যাচ জিতেছে। যা ১৯৭০-৭১ মৌসুমের ৫৫ বছর পুরোনো রেকর্ডের সমান।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy