সাফে ঋতুপর্ণাদের সামনে হ্যাটট্রিক শিরোপার হাতছানি

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য নারী সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প শেষ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে

2026-05-06T19:51:53+00:00
2026-05-06T19:51:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাফে ঋতুপর্ণাদের সামনে হ্যাটট্রিক শিরোপার হাতছানি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ৩৯)
সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল।
X

সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল।

ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য নারী সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প শেষ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে থাকা বাংলাদেশ দল। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে হওয়া এই ক্যাম্প শেষে বৃহস্পতিবার দলটি থাইল্যান্ডের উদ্দেশে রওনা হবে।

থাইল্যান্ডে এক সপ্তাহের ক্যাম্প করার পাশাপাশি স্থানীয় প্রিমিয়ার লিগের দুটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন আফঈদা-ঋতুপর্ণারা। এরপর সেখান থেকেই ২১ মে তারা যোগ দেবেন সাফে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে।

এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ২৫ মে থেকে ৬ জুন পর্যন্ত। টুর্নামেন্টকে সামনে রেখে বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনুষ্ঠিত হয়েছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সেখানে প্রধান কোচ পিটার বাটলার ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন।

বাটলারের ঘোষিত এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন স্বপ্না রানী মন্ডল ও মুনকি আক্তার। এছাড়া ইনজুরির কারণে দলে নেই ডিফেন্ডার নবিরন খাতুন। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। তার পর ২০২২ ও ২০২৪ সালে টানা দুইবার শিরোপা জিতেছে লাল-সবুজের মেয়েরা। এবার তাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি।

শিরোপা ধরে রাখার মিশনে আত্মবিশ্বাসী দল। অধিনায়ক আফঈদা খন্দকার বলেছেন, ‘এবার আমাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জেতার সুযোগ। আমাদের প্রস্তুতি ভালো, গ্রুপে শক্তিশালী ভারতও রয়েছে। তারপরও আমরা ভালো খেলে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

ছয় দলের এই টুর্নামেন্টে দুটি গ্রুপ করা হয়েছে। ‘বি’ গ্রুপে স্বাগতিক ভারত ও মালদ্বীপের সঙ্গে রয়েছে বাংলাদেশ। ২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। ৩১ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত।

দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনাল। আর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৬ জুন।

সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল: আফঈদা খন্দকার (অধিনায়ক), রূপনা চাকমা, মিলি আক্তার, ঋতুপর্ণা চাকমা, শাসসুন্নাহার, রূপনা চাকমা, মিলি আক্তার, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মোছা: সাগরিকা, স্বর্ণা রানী, হালিমা আক্তার, শিউলি আজিম, সুরমা জান্নাত, কোহাতি কিসকু, সুরভি আক্তার আরফিন, শামসুন্নাহার, শামসুন্নাহার জুনিয়র, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, উমহেলা মারমা, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy