ভালো খেলার পুরস্কার পেলেন তাওহিদ-শরিফুল

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি২০ সিরিজে দারুণ পারফরম্যান্সে সুখবর পেলেন তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলাম। সিরিজে দুই

2026-05-06T20:12:38+00:00
2026-05-06T20:12:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালো খেলার পুরস্কার পেলেন তাওহিদ-শরিফুল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:১২ পিএম   (ভিজিট : ৬০)
শরিফুল ইসলাম ও তাওহিদ হৃদয়
X

শরিফুল ইসলাম ও তাওহিদ হৃদয়

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি২০ সিরিজে দারুণ পারফরম্যান্সে সুখবর পেলেন তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলাম। সিরিজে দুই ম্যাচে ৮৪ রান করেন হৃদয়। প্রথম ম্যাচে ফিফটির পর তৃতীয় ম্যাচে ৩৩ রানের ইনিংস খেলেছেন তিনি। এমন পারফর্ম করে হয়েছেন সিরিজসেরা।

এর প্রভাব পড়েছে আইসিসি টি২০ র‌্যাংকিংয়েও। বাংলাদেশ দলের এই মিডল অর্ডার ব্যাটসম্যান ২ ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ের ৩৭তম পজিশনে আছেন।

অধিনায়ক লিটন কুমার দাসও উন্নতি করেছেন। মিরপুরে সিরিজের শেষ ম্যাচে ২৬ রানের ইনিংস খেলা লিটন র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছেন। বর্তমান টি২০ ব্যাটসম্যানদের তালিকায় তার অবস্থান ৫২তম। এই তালিকার শীর্ষে যথারীতি রাজত্ব করছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা।

নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে ভালো সময় কাটানো টাইগার বোলাররাও আইসিসি র‌্যাংকিংয়ে বড় পুরস্কার পেয়েছেন। নিয়ন্ত্রিত বোলিং আর ধারাবাহিক সাফল্যের ফল হিসেবে স্পিনার মেহেদী হাসান এক ধাপ এগিয়ে উঠে এসেছেন তালিকায় ১৭ নম্বরে।

তবে র‌্যাংকিংয়ের তালিকাতে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন বাঁহাতি পেসার শলিফুল ইসলাম। এই বাঁহাতি পেসার একলাফে ৯ ধাপ টপকে বোলারদের তালিকায় এখন ৫৪তম অবস্থানে।

সিরিজের কঠিন সময়ে ব্রেকথ্রু এনে দেওয়া আর মিতব্যয়ী বোলিং শরিফুলকে এই বড় লাফ দিতে সাহায্য করেছে। নিউজিল্যান্ড সিরিজে না খেলায় বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান এক ধাপ পিছিয়েছেন, তার অবস্থান ১২তম।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy