বেঙ্গালুরু নয়, আহমেদাবাদে হবে আইপিএলের ফাইনাল

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

চলতি আইপিএলের প্লে-অফের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এবার বিশেষ পরিস্থিতি বিবেচনায় তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত

2026-05-06T20:49:26+00:00
2026-05-06T20:49:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেঙ্গালুরু নয়, আহমেদাবাদে হবে আইপিএলের ফাইনাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:৪৯ পিএম   (ভিজিট : ২৮)
আইপিএলের লোগো
X

আইপিএলের লোগো

চলতি আইপিএলের প্লে-অফের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এবার বিশেষ পরিস্থিতি বিবেচনায় তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। গত আসরে প্লে-অফ হয়েছিল দুই ভেন্যুতে। 

প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে। জয়ী দল সরাসরি ফাইনালে উঠবে। এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার হবে নিউ চন্ডীগড়ের নতুন আন্তর্জাতিক স্টেডিয়ামে। আর ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। 

প্রাথমিকভাবে ফাইনাল আয়োজনের জন্য বেঙ্গালুরুকে নির্ধারণ করা হয়েছিল। তবে স্থানীয় কর্তৃপক্ষের কিছু শর্ত বোর্ডের নীতিমালার বাইরে হওয়ায় ভেন্যু পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই। 

উল্লেখ্য, লিগ পর্বের শেষ ম্যাচ হবে ২৪ মে। 

প্লে অফের সূচি 

কোয়ালিফায়ার-১: ২৬ মে, ধর্মশালা

এলিমিনেটর: ২৭ মে, নিউ চণ্ডীগড়

কোয়ালিফায়ার-২: ২৯ মে, নিউ চণ্ডীগড়

ফাইনাল: ৩১ মে, আহমেদাবাদ








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy