বিশ্বকাপে আইআরজিসি ইস্যুতে ফিফার গ্যারান্টি চায় ইরান

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে অংশ নিতে শর্ত জুড়ে দিয়েছে ইরান। আর সেটা হচ্ছে তাদের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি

2026-05-06T20:56:19+00:00
2026-05-06T20:56:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপে আইআরজিসি ইস্যুতে ফিফার গ্যারান্টি চায় ইরান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:৫৬ পিএম   (ভিজিট : ৪৫)
ইরানের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজ।
X

ইরানের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজ।

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে অংশ নিতে শর্ত জুড়ে দিয়েছে ইরান। আর সেটা হচ্ছে তাদের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সংশ্লিষ্ট। ইরানের ফুটবল ফেডারেশন প্রধান মেহদি তাজ বলেছেন, বিশ্বকাপে অংশ নিতে হলে সেখানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে অপমান না করার গ্যারন্টি দিতে হবে। আর সেই স্পষ্ট নিশ্চয়তা তিনি ফিফার কাছ থেকেই চেয়েছেন।  

গত সপ্তাহে কানাডার সীমান্ত থেকে ফিরে আসে ইরান ফুটবল ফেডারেশনের একটি প্রতিনিধি দল। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে অভিবাসন কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে তারা ফিরে আসে। তাজ দাবি করেন, দেশে ফেরার সিদ্ধান্ত ছিল তাদের নিজস্ব। তবে পরে কানাডার অভিবাসনমন্ত্রী নিশ্চিত করেন, আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে আকাশপথে থাকা অবস্থায়ই তার ভিসা বাতিল করা হয়।

২০২৪ সালে কানাডা আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে। পাঁচ বছর আগে একই পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্রও। 

ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফস্টরম এক চিঠিতে কানাডায় প্রতিনিধি দলের এমন অভিজ্ঞতার জন্য দুঃখ প্রকাশ করেন এবং বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য ২০ মে জুরিখে বৈঠকের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে তাজ বলেছেন, যুক্তরাষ্ট্রে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আচরণ কেমন হবে—সে বিষয়ে নিশ্চয়তা চাইবেন তারা। তার ভাষায়, ‘আমাদের সফরের জন্য এমন গ্যারান্টি প্রয়োজন, যাতে আমাদের রাষ্ট্রের প্রতীক, বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে অপমান করার অধিকার তাদের না থাকে।’

তিনি আরও বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এমন নিশ্চয়তা থাকলে এবং দায়বদ্ধতা স্পষ্ট হলে কানাডার মতো ঘটনা আর ঘটবে না।’

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপ আয়োজন করছে। ইরানের দুটি গ্রুপ ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে হওয়ার কথা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত সপ্তাহে বলেছেন, ইরানি খেলোয়াড়দের অংশগ্রহণে আপত্তি নেই ওয়াশিংটনের, তবে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট কেউ দেশে প্রবেশ করতে পারবেন না।

ইসফাহান প্রদেশে আইআরজিসির উচ্চপদে দায়িত্ব পালন করা তাজ এ বিষয়ে সতর্ক করে বলেছেন, শক্ত গ্যারান্টি না পেলে যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকেই ফিরে যেতে পারে ইরান দল, ‘আমরা বিশ্বকাপে যাচ্ছি, যার যোগ্যতা আমরা অর্জন করেছি। আমাদের আয়োজক ফিফা, মি. ট্রাম্প বা আমেরিকা নয়। তারা যদি আমাদের আতিথ্য দেয়, তবে আমাদের সামরিক প্রতিষ্ঠানকে কোনোভাবেই অপমান করা যাবে না। এটি মেনে নিতে হবে। তা না হলে কানাডার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে আমাদের ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছিল। তাই নিশ্চিন্তে যেতে এমন গ্যারান্টি জরুরি।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy