আর্সেনালের কাছে হেরে অজুহাত দিতে নারাজ সিমেওনে

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

দ্বিতীয়ার্ধে একটি পেনাল্টির জন্য আবেদন করেও সাড়া পায়নি অ্যাটলেটিকো মাদ্রিদ। আর্সেনালের বিপক্ষে হারের জন্য রেফারির এই সিদ্ধান্তকে দায়ী

2026-05-06T21:04:32+00:00
2026-05-06T21:04:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আর্সেনালের কাছে হেরে অজুহাত দিতে নারাজ সিমেওনে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:০৪ পিএম   (ভিজিট : ৪২)
দিয়েগো সিমেওনে।
X

দিয়েগো সিমেওনে।

দ্বিতীয়ার্ধে একটি পেনাল্টির জন্য আবেদন করেও সাড়া পায়নি অ্যাটলেটিকো মাদ্রিদ। আর্সেনালের বিপক্ষে হারের জন্য রেফারির এই সিদ্ধান্তকে দায়ী করতে নারাজ দিয়েগো সিমেওনে। এই পরাজয়ের জন্য কোনো ধরনের অজুহাতই দিতে চান না স্প্যানিশ ক্লাবটির কোচ।

এর আগে তিনবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিল অ্যাটলেটিকো। কিন্তু একবারও শিরোপা জিততে পারেনি তারা। এবার ফাইনালে ওঠার আশা জাগিয়ে শেষ পর্যন্ত হতাশা নিয়ে আসর থেকে বিদায় নিতে হয়েছে তাদের।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে বুকায়ো সাকা আর্সেনালকে এগিয়ে নেন। পুরো দ্বিতীয়ার্ধ সময় পেয়েও সেই গোল শোধ করতে পারেনি আতলেতিকো।

বিরতির পর ৫৬তম মিনিটে ডি বক্সে অঁতোয়ান গ্রিজমানকে ফাউল করেন রিকার্দো কালাফিওরি। এরই জন্য পেনাল্টির আবেদন করে অ্যাটলেটিকো। উল্টো এর কয়েক সেকেন্ড আগে মার্ক পুবিল আর্সেনাল ডিফেন্ডার গাব্রিয়েলকে ফাউল করায় ফ্রি কিক দেন রেফারি ড্যানিয়েল সাইবার্ট।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অনুমিতভাবেই সিমেওনেকে এনিয়ে প্রশ্ন করা হয়। পেনাল্টি না পাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশা ঝরে তার কণ্ঠে। তবে এটা নিয়ে অজুহাত দিতে চান না তিনি।

গ্রিজমানে ঘটনার মতো সিম্পল বিষয়ে মনোযোগ দিতে চাই না। এটা পরিষ্কার যে, ওটা ফাউল ছিল। রেফারি বলেছেন, মার্ক (পুবিল) তাদের (আর্সেনালের) একজনকে ফাউল করেছে। আমি এটায় মনোযোগ দিতে চাই না। এটা অনেকটা অজুহাত দেওয়ার মতো হয়ে যাবে। আর আমি কোনো অজুহাত দিতে চাই না।’

এবারের মৌসুমে যেভাবে পারফরম্যান্স করেছে অ্যাটলেটিকো, তা নিয়ে সন্তুষ্ট সিমেওনে,‘ আমরা যে জায়গায় পৌঁছেছি এবং অবিশ্বাস্য শক্তিশালী দলের বিপক্ষে লড়েছি, যা কেউ কল্পনা করেনি। নিজেদের অবস্থান নিয়ে আমি গর্বিত। প্রাক-মৌসুমে দল গঠনের সময় বলেছিলাম, আমরা লড়াই করব এবং তা করেছি। দুর্ভাগ্যবশত কোনো ট্রফি জিতিনি, তবে এমন জায়গায় পৌঁছেছি যেখানে পৌঁছানো সহজ নয়।’

কোনো ট্রফি ছাড়া এবারের মৌসুম শেষ করতে যাচ্ছে অ্যাটলেটিকো। তবে মৌসুম জুড়ে দলের উন্নতিতে খুশি তিনি,‘ সবদিক থেকে আমরা অনেক উন্নতি হয়েছি, ক্লাব হিসেবে ইউরোপ এবং বিশ্বে আমাদের আলাদা পরিচিতি তৈরি হয়েছে। কিন্তু সমর্থকরা জয় চায়। শুধু সেমিফাইনালে ওঠাই যথেষ্ট নয়।’

 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy