শেখ পরিবারের সদস্য সেজে ২১ মিলিয়ন ডলার জালিয়াতি!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ওহাইও অঙ্গরাজ্যে মধ্যপ্রাচ্যের রাজপরিবারের সদস্য সেজে প্রায় ২ কোটি ১০ লাখ ডলারের প্রতারণার অভিযোগে দুই ভাইকে দীর্ঘ কারাদণ্ড

2026-05-06T21:41:19+00:00
2026-05-06T21:41:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেখ পরিবারের সদস্য সেজে ২১ মিলিয়ন ডলার জালিয়াতি!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:৪১ পিএম   (ভিজিট : ৮৫)
শেখ পরিবারের সদস্য সেজে ২১ মিলিয়ন ডলার জালিয়াতি
X

শেখ পরিবারের সদস্য সেজে ২১ মিলিয়ন ডলার জালিয়াতি

ওহাইও অঙ্গরাজ্যে মধ্যপ্রাচ্যের রাজপরিবারের সদস্য সেজে প্রায় ২ কোটি ১০ লাখ ডলারের প্রতারণার অভিযোগে দুই ভাইকে দীর্ঘ কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত দুই ভাই জুবায়ের আল জুবায়ের ও মুজ্জাম্মিল আল জুবায়েরকে যথাক্রমে ২৪ বছর ও ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। 

মামলার রায়ে মার্কিন জেলা বিচারক ডোনাল্ড নুজেন্ট বলেন, ‘তোমরা বিপুল অর্থ আত্মসাৎ করেছ, মানুষকে প্রতারিত করেছ এবং ইস্ট ক্লিভল্যান্ড শহরের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছ।’

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তরা বিলাসবহুল জীবনযাপনের ভান তৈরি করতে রোলস-রয়েসে ঘোরাফেরা এবং ব্যক্তিগত বিমানে ভ্রমণের মতো কৌশল ব্যবহার করতেন।

এই প্রতারণা চক্রে সহায়তার অভিযোগে ইস্ট ক্লিভল্যান্ডের মেয়রের সাবেক প্রধান সহকারী মাইকেল স্মেডলিকেও ৮ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে।

তদন্তে উঠে এসেছে, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে তারা ভুয়া পরিচয় ও প্রভাবশালী সংযোগের গল্প তৈরি করে প্রতারণা চালাতেন। এর মধ্যে একজন নিজেকে সংযুক্ত আরব আমিরাতের এক রাজকুমারীর স্বামী বলে দাবি করতেন, আরেকজন নিজেকে হেজ ফান্ড ম্যানেজার হিসেবে পরিচয় দিতেন।

তাদের অন্যান্য অপরাধের মধ্যে রয়েছে, তারা এক চীনা বিনিয়োগকারীকে টার্গেট করেন। মিথ্যা পরিচয় ব্যবহার করে তাকে একটি শিল্প কমপ্লেক্সের মালিকানা এবং সেখানে ক্রিপ্টো ব্যবসা শুরু করতে সাহায্যের আশ্বাস দেন। ওই বিনিয়োগকারী সে ফাঁদে পড়ে ১ কোটি ৮০ লাখ ডলার খোয়ান। 

এছাড়া জুবায়েরের সাবেক আমিরাতি প্রেমিকার কাছ থেকেও ৭ লাখ ৩৭ হাজার ডলার আত্মসাৎ করেন তারা।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy