ইশানের সেঞ্চুরির ঝড়, বল হাতে ইমরানের ম্যাজিক

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

দেশজুড়ে চলমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ প্রতিভা অন্বেষণ কর্মসূচির বুধবার ষষ্ঠ দিনে মাঠ মাতিয়েছে দুই কিশোর প্রতিভা। চট্টগ্রাম

2026-05-06T21:51:59+00:00
2026-05-06T21:51:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা
ইশানের সেঞ্চুরির ঝড়, বল হাতে ইমরানের ম্যাজিক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:৫১ পিএম   (ভিজিট : ৮৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশজুড়ে চলমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ প্রতিভা অন্বেষণ কর্মসূচির বুধবার ষষ্ঠ দিনে মাঠ মাতিয়েছে দুই কিশোর প্রতিভা। চট্টগ্রাম ও ময়মনসিংহে অনুষ্ঠিত পৃথক দুটি ম্যাচে ব্যাট ও বলে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছে ইভান রায়হান ইশান ও ইমরান খান।

চট্টগ্রামের বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আজ যেন ঝড় তোলেন কোতোয়ালি শিক্ষা থানার ওপেনার ইভান রায়হান ইশান। সানশাইন গ্রামার স্কুলের অষ্টম শ্রেণির এই ছাত্র মীরসরাই উপজেলার বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে মাত্র ৪২ বলে খেলেছেন ১১০ রানের বিধ্বংসী ইনিংস। তার ইনিংসে ছিল ১২টি ছক্কা ও ৭টি চার।

ইশানের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় কোতোয়ালি। জবাবে পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪৭ রানেই গুটিয়ে যায় মীরসরাই উপজেলা। ফলে বড় ব্যবধানে জয় তুলে নেয় কোতোয়ালি।

ব্যবসায়ী রায়হান চৌধুরীর ছেলে ইশানের এই ইনিংস ইতোমধ্যেই চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
অন্যদিকে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে ক্রিকেট বালক বিভাগের ম্যাচে বল হাতে আগুন ঝরিয়েছেন ত্রিশাল উপজেলার পেসার ইমরান খান। গফরগাঁও উপজেলার বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে মাত্র ২ ওভার বল করে ৪ রান খরচায় ৫টি উইকেট তুলে নেন তিনি।

ইমরানের বিধ্বংসী বোলিংয়ে ভর করেই গফরগাঁও উপজেলাকে ১৬ রানে হারিয়ে জয় পায় ত্রিশাল উপজেলা।

তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার এই কর্মসূচিতে ষষ্ঠ দিনের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে ইশানের ঝড়ো সেঞ্চুরি ও ইমরানের পাঁচ উইকেট। ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, এমন পারফরম্যান্স ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জৌলুস আরও বাড়িয়ে দিয়েছে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy