নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজন কক্সবাজারে আনন্দ ভ্রমণ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

গণমাধ্যম

নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে গত রোববার, সোমবার ও মঙ্গলবার তিনদিনব্যাপী পর্যটন নগরী কক্সবাজারে আনন্দ ভ্রমণ ও সাধারণ সভা সফলভাবে

2026-05-07T11:39:38+00:00
2026-05-07T11:39:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজন কক্সবাজারে আনন্দ ভ্রমণ
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:৩৯ এএম   (ভিজিট : ২০৪)
নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজন কক্সবাজারে আনন্দ ভ্রমণ
X

নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজন কক্সবাজারে আনন্দ ভ্রমণ

নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে গত রোববার, সোমবার ও মঙ্গলবার তিনদিনব্যাপী পর্যটন নগরী কক্সবাজারে আনন্দ ভ্রমণ ও সাধারণ সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। ভ্রমণে অংশ নেওয়া প্রেসক্লাব সদস্যরা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

ভ্রমণকালে প্রেসক্লাব সদস্যরা কক্সবাজার সমুদ্র সৈকতের বিশাল জলরাশিতে গোসল ও আনন্দে মেতে ওঠেন। সৈকতের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে সকালের নির্মল পরিবেশ, বিকেলের সূর্যাস্ত এবং সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সমুদ্রের গর্জন উপভোগ করেন তারা। সমুদ্রপাড়ের মনোরম পরিবেশ প্রেসক্লাব সদস্যদের ভ্রমণকে করে তোলে আরও উপভোগ্য।

এছাড়া সদস্যরা কক্সবাজার বিমানবন্দর এলাকা ও পাশের ফিশারিঘাট পরিদর্শন করেন। সেখানে জেলেদের সমুদ্র থেকে মাছ এনে আড়তে বিক্রির দৃশ্য প্রত্যক্ষ করেন। জাইকার অর্থায়নে নির্মাণাধীন আধুনিক ফিশারিঘাটের কাজও ঘুরে দেখেন তারা।
ভ্রমণের অংশ হিসেবে কয়েকজন সদস্য ব্যাটারিচালিত অটোরিকশায় করে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল উপকূলে নির্মিত বায়ু বিদ্যুৎ (টারবাইন) প্রকল্প পরিদর্শন করেন। পাশাপাশি লবণ চাষ, আশ্রয়ন প্রকল্পের ভবন এবং উপকূলীয় জনপদের জীবনযাত্রা ঘুরে দেখেন। অন্যদিকে অনেক সদস্য মেরিন ড্রাইভ সড়ক হয়ে হিমছড়ি ও পাথুরে ইনানী সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

সোমবার রাতে কক্সবাজার পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের আমন্ত্রণে প্রেসক্লাব নেতৃবৃন্দ তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান। তবে কর্মব্যস্ততার কারণে তিনি ঢাকায় অবস্থান করায় তার পক্ষে প্রেসক্লাবের দেওয়া ক্রেস্ট গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ও সদর মডেল থানার ওসি ছমি উল্লাহ। এসময় তাদের আন্তরিকতা ও আতিথেয়তায় মুগ্ধ হন প্রেসক্লাব সদস্যরা।

একইদিন রাতে হোটেল অভিসারের লবিতে নাঙ্গলকোট প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন সদস্যরা।

তবে ভ্রমণে যাওয়া ও ফেরার পথে ট্রেনের শিডিউল বিপর্যয় এবং কক্সবাজারের ইসলামাবাদ এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় কিছুটা দুর্ভোগ পোহাতে হয় ভ্রমণসঙ্গীদের।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জনি, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল মাহমুদ ভূঁইয়া বাহার, অর্থ সম্পাদক রেজাউল করিম রাজু, অফিস সম্পাদক মেহেদি হাসান ভূঁইয়া আজিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ মজুমদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরবিন্দ দাস, ক্রীড়া সম্পাদক তোফায়েল হোসেন মজুমদার, সদস্য আবদুর রহিম বাবলু ও মাওলানা ইউছুফ আলীসহ অন্যান্য সদস্যরা।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy