ভালুকায় পানিতে ডুবে নিখোঁজ শিশু লাবিবের মরদেহ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকা উপজেলার হরি বিলে নৌকা চালানোর সময় পানিতে ডুবে নিখোঁজ হওয়া মাদরাসাছাত্র লাবিব খান (১২)-এর লাশ একদিন

2026-05-07T12:22:33+00:00
2026-05-07T12:22:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভালুকায় পানিতে ডুবে নিখোঁজ শিশু লাবিবের মরদেহ উদ্ধার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:২২ পিএম   (ভিজিট : ৫৯)
ভালুকায় পানিতে ডুবে নিখোঁজ শিশু লাবিবের মরদেহ উদ্ধার
X

ভালুকায় পানিতে ডুবে নিখোঁজ শিশু লাবিবের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকা উপজেলার হরি বিলে নৌকা চালানোর সময় পানিতে ডুবে নিখোঁজ হওয়া মাদরাসাছাত্র লাবিব খান (১২)-এর লাশ একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভালুকা সরকারি কলেজপাড়া এলাকার হরি বিল থেকে তার লাশ উদ্ধার করে।


নিহত লাবিব খান কলেজপাড়া এলাকার শাহিন খানের ছেলে এবং চাপড় বাড়ি দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) দুপুরে লাবিব  হরি বিলে নৌকা চালাতে যায়। একপর্যায়ে নৌকা থেকে পানিতে পড়ে গিয়ে সে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন  রাতভর উদ্ধার অভিযান চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে  ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে লাবিবের মরদেহ উদ্ধার করে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান। তিনি জানান, নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয় এবং বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy