ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হবে কোন দেশ? নির্ভুল ভবিষ্যদ্বাণী

অনলাইন ডেস্ক

খেলাধুলা

তাদের বিশেষ সিমুলেশন অনুযায়ী আগামী বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস। ভবিষ্যদ্বাণী সত্যি হলে সেটি হবে ডাচদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ শিরোপা।

2026-05-07T12:35:08+00:00
2026-06-04T12:47:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হবে কোন দেশ? নির্ভুল ভবিষ্যদ্বাণী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:৩৫ পিএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ১২:৪৭ পিএম  (ভিজিট : ৮৪)
ফাইল ছবি
X

ফাইল ছবি

২০২৬ বিশ্বকাপকে ঘিরে ফুটবল দুনিয়ার বাইরে থেকে আসা এক ভবিষ্যদ্বাণী আবারও আলোচনায়। বিনিয়োগ ব্যাংক প্যানমিউর লিবারাম দাবি করেছে, তাদের বিশেষ সিমুলেশন অনুযায়ী আগামী বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস। ভবিষ্যদ্বাণী সত্যি হলে সেটি হবে ডাচদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ শিরোপা।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ শুরুর আগেই এই পূর্বাভাস নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ, প্রতিষ্ঠানটি এর আগে টানা তিন বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে অনুমান করেছিল— জার্মানি, ফ্রান্স এবং আর্জেন্টিনা।

এই মডেল অবশ্য মাঠের পারফরম্যান্স বা কৌশলগত বিশ্লেষণের ওপর নির্ভর করে তৈরি হয়নি। প্রতিষ্ঠানের কৌশলবিদ Joachim Klement মাথাপিছু জিডিপি, জনসংখ্যা, জলবায়ু, স্বাগতিক সুবিধা এবং ফিফা র‌্যাঙ্কিংয়ের মতো বিভিন্ন উপাদান বিশ্লেষণ করে এই পূর্বাভাস দাঁড় করিয়েছেন। তার মতে, এসব ভেরিয়েবল একটি দলের পারফরম্যান্সের প্রায় ৫৫ শতাংশ ব্যাখ্যা করতে পারে, বাকিটা নির্ভর করে ভাগ্যের ওপর।

ক্লেমেন্ত নিজেও এই গবেষণার সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন। তবে অতীতের সফল পূর্বাভাসের কারণে এবারের বিশ্লেষণও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

ফাইনালে নেদারল্যান্ডস বনাম পর্তুগাল! 

প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও পর্তুগাল। বিশ্বকাপ ইতিহাসে এমন ফাইনাল আগে কখনো দেখা যায়নি।

চমকপ্রদ বিষয় হলো, চিরাচরিত ফেবারিটদের কাউকেই শিরোপার দৌড়ে এগিয়ে রাখা হয়নি। স্পেন, ব্রাজিল কিংবা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা— কেউই এই মডেলের চোখে শেষ পর্যন্ত ট্রফি জিততে পারবে না।




  বিষয়:   বিশ্বকাপ  ফুটবল  চ্যাম্পিয়ন  নেদারল্যান্ডস 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy