প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ২:০১ পিএম (ভিজিট : ৫৮)

X
রাণীশংকলের মহেষপুর কবরস্থানে স্বেচ্ছায় লাশ পাহারার দাঁয়িত্ব নিয়েছেন ভাদ্রু
দেশের বিভিন্ন কবরস্থান থেকে লাশ চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ঠাকুরগাঁওয়ের মিরডাঙ্গী মহেষপুর কবরস্থানে স্বেচ্ছায় লাশ পাহারার দাঁয়িত্ব নিয়েছেন মহেশপুর গুচ্ছ গ্রামের ৮০বছর বয়সী বৃদ্ধ মোজাফ্ফর হোসেন ভাদ্রু।
বয়সের ভার আর শারীরিক দুর্বলতাকে উপেক্ষা করে প্রতিদিন সন্ধ্যা নামলেই তিনি ছুটে যান কবরস্থানে। রাতভর পাহারা দেন সদ্য দাফন হওয়া কবরগুলো।
স্থানীয়রা জানান, দিনের বেলায় কবরস্থানের আশপাশে নিজের গরু-ছাগল চরান মোজাফ্ফর হোসেন। তবে সন্ধ্যা ঘনিয়ে এলেই বদলে যায় তার দায়িত্ব। হাতে লাঠি আর সঙ্গে একটি টর্চ নিয়ে কবরস্থানের চারপাশে টহল দেন তিনি। অনেক সময় গভীর রাত পর্যন্ত একাই অবস্থান করেন সেখানে।
মোজাফ্ফর হোসেন ভাদ্রু বলেন, মানুষ মারা যাওয়ার পরও যদি কবর নিরাপদ না থাকে, তাহলে এর চেয়ে কষ্টের আর কিছু নেই। যতদিন বেঁচে থাকব, ততদিন কবরস্থান পাহারা দিয়ে যেতে চাই। কবর স্থান যাদিও ভয়ের জায়গা তার প্রশান্তি কবরস্থানে। তার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে।
এলাকাবাসীর মতে, প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন মানুষ এগিয়ে এলে কবরস্থানসহ ধর্মীয় স্থানগুলো আরও নিরাপদ রাখা সম্ভব হবে।
মীরডাঙ্গী মহেষপুর গোরস্থান দারুলউলুম নুরানী মাদ্রাসার সহকারি শিক্ষক আঃ মমিন বলেন, ভাদ্রু চাচা দিনে কবর স্থানে গরু ছাগলকে ঘাস খাওয়ান সন্ধা হলেই আবার চলে আসেন লাশ পাহাড়ায়। বৃদ্ধ বয়সেও মোজাফ্ফর হোসেনের এই দায়িত্ববোধ ও সাহস অন্যদের জন্য অনুকরণীয়। সমাজে মানবিকতা ও দায়িত্ববোধের এমন উদাহরণ বিরল।