প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:১৯ পিএম (ভিজিট : ৮২)

X
সিংড়ায় ট্রাক চাপায় ছাগল ব্যবসায়ী নিহত
নাটোরের সিংড়ায় ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে মো. আলী (৩৫) নামের এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯ টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ডে এই দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার আচঁলকোট গ্রামের আবুল হোসেনের ছেলে ও সিংড়া বাজারের ছাগল ব্যবসায়ী বলে জানা গেছে।
এই ঘটনায় দূর্ঘটনায় অটোভ্যান গাড়ির চালকসহ আরো চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বাঁকী তিনজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- বালুভরা গ্রামের ভ্যানগাড়ি চালক আজাহার আলী (৬০), শেরকোল রাণীনগর গ্রামের আফসার আলী (৪৯), একই গ্রামের আরিফ হোসেন (৩৮) ও কুসাবাড়ি গ্রামের অটোচালক সিরাজ উদ্দিন (৪৫)।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার শেরকোল বাজার থেকে তিন চাগল ব্যবসায়ী অটোভ্যান যোগে সিংড়া ছাগল হাটি আসছিলেন। পথে সিংড়া বাসষ্ট্যান্ডে মহসড়কের মোড় ঘুরতে বিপরীত মুখী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে আলী নামের এক ছাগল ব্যবসায়ী নিহত হন। আহত হন আরো চারজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে আজাহার নামের একজন রামেক হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে এই ঘটনায় দূর্ঘটনা কবলিত অটোভ্যান গাড়ি ও ট্রাক জব্দ করেছে হাইওয়ে পুলিশ।