কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বৃত্তি প্রদান

কেন্দুয়া প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনের বৃত্তি প্রদান, সনদ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৭ মে)

2026-05-07T16:02:30+00:00
2026-05-07T16:02:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বৃত্তি প্রদান
কেন্দুয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:০২ পিএম   (ভিজিট : ১৩৩)
বৃত্তি প্রদান
X

বৃত্তি প্রদান

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনের বৃত্তি  প্রদান, সনদ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায়  সায়মা শাহজাহান একাডেমীর খেলার মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও উক্ত অনুষ্ঠানের সভাপতি
মো. জসিম উদ্দিন আহমেদ খোকন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ, সায়মা শাহজাহান একাডেমীর প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এখলাছ উদ্দিন ভূইয়া, বে-সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মো. লুৎফর রহমান, মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাঈনউদ্দিন প্রমূখ। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান কাজল, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন সালাম, লেখক রাখাল বিশ্বাস, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, মীর হোসাইন কিন্ডারগার্টেনের পরিচালক মজিবুর রহমান কিবরিয়া, বিভিন্ন কিন্ডারগার্টেনের পরিচালক, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুধীজন।

অনুষ্ঠানের সঞ্চালক ও সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জানান, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে মোট ৪২ প্রতিষ্ঠানের ২'শ ৮২ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এতে ট্যালেন্টপুলে ৪৫ জন ও সাধারণ গ্রেডে ৫৮ বৃত্তি লাভ করে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের ২ হাজার টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের ১ হাজার টাকা নগদ প্রদানসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। তবে, আজকের অনুষ্ঠানে উপজেলার মোট ১'শ ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিল বলে জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy