চারঘাটে উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সাংসদ আবু সাইদ চাদঁ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহীর চারঘাটে গ্রামীন রাস্তার উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় উন্নয়নের আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে এই কাজের

2026-05-07T16:05:26+00:00
2026-05-07T16:05:26+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
চারঘাটে উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সাংসদ আবু সাইদ চাদঁ
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:০৫ পিএম   (ভিজিট : ৫৩)
সাংসদ আবু সাইদ চাদঁ
X

সাংসদ আবু সাইদ চাদঁ

রাজশাহীর চারঘাটে গ্রামীন রাস্তার উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় উন্নয়নের আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে এই কাজের উদ্বোধন করেন রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনের সাংসদ আবু সাইদ চাদঁ। 

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

বৃহস্পতিবার সকালে চারঘাট উপজেলার শলুয়া ও ভায়ালক্ষীপুর ইউনিয়নের বাটিকামারী, রায়পুর ও কানজগাড়ীর প্রায় ১৫০০ মিটার রাস্তা টেকসইকরনের লক্ষ্যে হেরিংবন বন্ড ও এইচবিবিকরন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ২০২৫-২৬ আর্থিক বছরে প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তাবয়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয় অধিদপ্তর। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকতার্ (ভারপ্রাপ্ত) রাহাতুল করিম মিজান, উপজেলা প্রকল্প উন্নয়ন বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন, সাধারন সম্পাদক আমিনুল, মোজাহিদুল ইসলাম কলম,একান্ত সচিব জালাল উদ্দীন, সহ: প্রকৌশলী আশিকুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy