বাংলাদেশ বুলেটিনে সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

সারাবাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম (রুবেল) দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও সরকারি বেতন-ভাতা

2026-05-07T17:07:22+00:00
2026-05-07T17:07:22+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ বুলেটিনে সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ১০৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম (রুবেল) দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও সরকারি বেতন-ভাতা উত্তোলনের অভিযোগে দৈনিক বাংলাদেশ বুলেটিনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস।

গত ২ মে বিভিন্ন গণমাধ্যমে “ভারতে শিক্ষক, তবু নিয়মিত বেতন উত্তোলন! পাকুন্দিয়ায় তোলপাড়” শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগের নজরে আসে।

পরে ৪ মে সোমবার বিকেলে পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁঞা, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামকে।

মঙ্গলবার সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন কমিটির সদস্যরা। তদন্ত শেষে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষক আবুল কালামের সরকারি বেতন-ভাতাসহ সকল সুযোগ-সুবিধা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম। আরোও জানিয়েছেন অভিযুক্ত শিক্ষকের সরকারি সকল সুযোগ-সুবিধা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল বলছেন, দীর্ঘদিন ধরে একজন গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক অনুপস্থিত থাকলেও বিষয়টি গোপন রাখা হয়েছিল। সংবাদ প্রকাশের পর প্রশাসনের দ্রুত পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy